উদ্দীপকে উল্লিখিত নাসির উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধান লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নাসির উদ্দীনের কর্মকান্ডে ইসলামের স্ত্রীর অধিকার বিধানটি লঙ্ঘিত হয়েছে। ইসলাম সকল মানুষের অধিকার দিয়েছে। তার মধ্যে পারিবারিক জীবনে স্বামীর প্রধান কর্তব্য হলো স্ত্রীকে জীবনের প্রিয়তমা সাথি হিসেবে গ্রহণ করে নিজের সুখ-শান্তি, আনন্দ-বেদনার সমানাধিকার দান করা। এ মর্মে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- "স্ত্রীদের উপর যেমন স্বামীদের অধিকার আছে, তেমনি স্বামীদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে।" (সূরা বাকারা: ১২৮) আল্লাহ আরও বলেন- "তোমাদের সামর্থ্যের মধ্যে তোমরা যেখানে বসবাস কর, সেখানেই তাদের বসবাস করতে দাও।" (সূরা তালাক: ৬) রাসুল (স.) স্ত্রীর অধিকার এবং মর্যাদা প্রসঙ্গে বলেন, "তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক সে, যে তার পরিবার ও স্ত্রী পরিজনের কাছে ভালো। আর আমি আমার নিজের পরিবারের কাছে তোমাদের তুলনায় অনেক ভালো।" (তিরমিযি) উদ্দীপকে নাসির উদ্দীন তার স্ত্রীর অধিকার আদায় করছে না। যা কুরআন-সুন্নাহর বিপরীত। নাসির উদ্দীনের কার্যক্রমে স্ত্রীর অধিকারের বিষয়টি লঙ্ঘিত হয়েছে। এতে করে সে ইসলাম বিরোধী কাজ করেছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নাসির উদ্দীনের কর্মকাণ্ডে ইসলামের কোন বিধান লঙ্ঘি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর