উদ্দীপকে মমতাজ বেগমের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মমতাজ বেগমের কর্মকান্ডে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালিত হয়েছে। ইসলামি পারিবারিক জীবনব্যবস্থায় এর গুরুত্ব অপরিসীম। স্ত্রীর প্রতি স্বামীর যেমন দায়িত্ব-কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর কতকগুলো দায়িত্ব রয়েছে। সেগুলো হলো- পরিবারের শান্তি-শৃঙ্খলা, রোজগার ও পরিচালনার দায়িত্ব যেহেতু স্বামীর ওপর ন্যস্ত সেহেতু জীবনের সকল অবস্থায়ই স্ত্রীকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। আল্লাহর ঘোষণা, "পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব করবে।" (সুরা আন-নিসা: ৩৪) স্ত্রী সর্বাবস্থায় স্বামীকে সন্তুষ্ট ও খুশি রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। স্বামীকে সন্তুষ্ট করার জন্য নফল ইবাদাত ছেড়ে দিতে হলে তাও করতে হবে। আর স্বামীকে সন্তুষ্ট রাখার মধ্যেই স্ত্রীর কল্যাণ ও জান্নাত লাভের সম্ভাবনা রয়েছে। রাসুল (সা.) বলেন, "যে স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে।" (তিরমিযি) স্ত্রীর সতীত্ব স্বামীর পবিত্র আমানত, কোনো অবস্থাতেই স্ত্রী তা বিনষ্ট করতে পারবে না। স্ত্রী কখনো স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না। নিজ রূপ-লাবণ্য অন্যকে প্রদর্শন করবে না। মহান আল্লাহ ঘোষণা করেন, "তোমর নিজ গৃহে অবস্থান কর, আদিম জাহিলিয়া যুগের নারীদের মতো সাজসজ্জা করে ঘরের বাইরে বের হইও না।" (সূরা আহযাব: ৩৩) স্বামীর ধন-সম্পদকে নিজের নিকট গচ্ছিত আমানত মনে করে আন্তরিকতার সাথে তার হিজাজত করবে এবং কখনো অপচয় করবে না। অতএব বলা যায়, উদ্দীপকে বর্ণিত মমতাজ বেগমের কর্মকান্ডে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য পালিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মমতাজ বেগমের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর