উদ্দীপকে উল্লিখিত আব্দুল হামিদ যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আব্দুল হামিদ হালাল উপার্জনের বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন। হালাল অর্থ বৈধ, সিদ্ধ, আইনানুগ বা অনুমোদিত বিষয়। হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয়, তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। ইসলামি পরিবারের সদস্যগণ সবসময় হালাল উপার্জনের প্রতি গুরুত্ব দেন। কারণ হালাল উপার্জন দ্বারা জীবিকানির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম হিসেবে এবং ইসলামি পরিবারের সদস্য হিসেবে এটা আমাদের ইমানের দাবি হালাল উপার্জন করা ফরয। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন- সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ থেকে জীবিকা অন্বেষণ কর। (সূরা জুমআ : ১০) মহানবি (স.) বলেছেন, 'হালাল রুজি অন্বেষণ করা ফরযের একটি ফরয।' (বায়হাকি) মহানবি (স.) আরও বলেছেন, যে ব্যক্তি হালাল রুজি দ্বারা তার পরিবার পরিজন প্রতিপালনের চেষ্টা করে থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের ন্যায়। 'ইসলামি পরিবারে সবাই বৈধ উপার্জন করে কিনা পরিবারের কর্তা সেদিকে খেয়াল রাখেন। সদস্যদের হালাল উপায়ে উপার্জনের ব্যবস্থা করেন। হারামভাবে উপার্জিত অর্থ দ্বারা যাতে ভরণপোষণের ব্যবস্থা না হয় সেদিকে সতর্ক থাকেন। ফলে পরিবার থেকেই সকলের হালাল উপার্জনের চেতনা জাগ্রত হয়। সুতরাং উদ্দীপকে আব্দুল হামিদের পূর্ণ পরিবারের সদস্যগণ যে আল্লাহ ও রাসুল (স.) অনুমোদিত পন্থায় উপার্জন করেছেন তা হালাল উপার্জনের বিষয়টির প্রতি ইঙ্গিত করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আব্দুল হামিদ যে বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তা তোম…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর