জয়নালের কর্মকাণ্ডে তুমি কি একমত? কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: না, জয়নালের মাতাপিতার প্রতি কর্তব্যে অবহেলা প্রকাশ পাওয়া কাজটির সাথে আমি একমত নই। ইসলামি পরিবারে মাতাপিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতাপিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের মূল কর্তব্যসমূহ হলো— তাদের সাথে সদাচরণ করা, তাদের অবাধ্য না হওয়া, অসুস্থ হলে তাদের সেবাযত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। কিন্তু জয়নালের কর্মকাণ্ডে এসব কর্তব্য পালনে অবহেলার প্রকাশ ঘটেছে। উদ্দীপকের জয়নাল মিয়া স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে আমেরিকা থাকেন । বাবা- মায়ের জন্য তিনি লক্ষ লক্ষ টাকা পাঠান। কিন্তু তার বাবা গুরুতর অসুস্থ হলে তিনি দেশে না এসে বরং বাবার দেখাশোনার জন্যে সেবিকা নিয়োগ দেন। এ অবস্থায় দীর্ঘদিন রোগভোগের পর বাবা মারা যান। মাতাপিতার প্রতি কর্তব্যে এরূপ অবহেলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মাতাপিতার প্রতি ভাল ব্যবহার করার নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা মাতাপিতার সাথে সদাচারণ করো' (সুরা আন-নিসা: ৩৬)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন- 'সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। বলা হলো- হে আল্লাহর রাসুল (স), কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার মাতাপিতার দুই জনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না' (সহিহ মুসলিম)। আল্লাহ ও রাসুল (স) মাতাপিতার প্রতি সদাচরণ করা ও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আর তা অমান্য করলে জাহান্নাম অনিবার্য। তাই মাতা- পিতার প্রতি জয়নালের এরূপ কর্তব্যে অবহেলা মোটেই ইসলাম সমর্থিত নয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জয়নালের কর্মকাণ্ডে তুমি কি একমত? কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর