মনিরের কর্মকাণ্ডটি শরিয়তের দৃষ্টিতে বিশ্লেষণ করো।
উত্তর: বোনদেরকে বাদ দিয়ে মনিরের একা তার পিতার সম্পদ ভোগের কাজটি শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। কুরআন ও হাদিসে ইবাদতের পাশাপাশি ভাই-বোনদের অধিকার আদায়ের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ভাই-বোনদের সাথে সদাচরণ করা, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করা, মিরাস বা উত্তরাধিকারের অধিকার দেওয়া ইত্যাদির ব্যাপারে ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মনিরের কর্মকাণ্ডে উপেক্ষা করার চিত্র দেখা যায়। উদ্দীপকে তালিব সাহেবের একমাত্র পুত্র সন্তান মনির। এছাড়াও তালিব সাহেবের আরো দুই মেয়ে রয়েছে। তিনি এই তিন সন্তানকে রেখে মৃত্যুবরণ করলে মনির একাই তার পিতার সম্পত্তি ভোগ করতে থাকে। কিছুদিন পর দুই বোন আবিদা ও জবেদা বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ চাইলে মনির তা অস্বীকার করে এবং খারাপ ব্যবহার করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় । ইসলামের দৃষ্টিতে তার এ কর্মকাণ্ড মোটেও সঠিক নয়। আল্লাহ তায়ালা বলেন 'তুমি তোমার আপনজনদের হক আদায় করে দাও' (সুরা বনি ইসরাইল:২৬)। সুতরাং আল্লাহর আদেশ অমান্য করে এবং বোনদেরকে সম্পত্তির অধিকার না দিয়ে মনির বড় অন্যায় কাজ করেছে। এর জন্য পরকালে তাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মনিরের কর্মকাণ্ডটি শরিয়তের দৃষ্টিতে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর