শেয়ারFacebookWhatsApp

আজগর আলীর পরিবারটি কোন ধরনের? আলোচনা করো।

উত্তর: আজগর আলীর পরিবারটি একটি ইসলামি পরিবার। যে পরিবার ইসলামের আদর্শ, নীতিমালা ও বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের প্রত্যেক সদস্য নিষ্ঠাবান মুসলিম। তারা ইসলামি শরিয়তের আলোকে জীবনযাপন করে এবং নিয়মিত আল্লাহর ইবাদত করে। এ পরিবারের সদস্যরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে। এসব বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, আজগর আলীর পরিবারটি একটি ইসলামি পরিবার। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে আজগর আলীর পরিবার। এ পারিবারের সদস্যরা সব কাজে একে অপরকে সহযোগিতা করে এবং সবাই ধর্মীয় অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলে। ইসলামি আদর্শ ও বিধিবিধানের ভিত্তিতে পরিচালিত পরিবার ইসলামি পরিবারের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, ইসলামি অনুশাসনের ভিত্তিতে পরিচালিত আজগর আলীর পরিবারটি হলো একটি ইসলামি পরিবার।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

আজগর আলীর পরিবারটি কোন ধরনের? আলোচনা করো।

উদ্দীপক

স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে আজগর আলীর পরিবার। পরিবারের সদস্যরা সব কাজে একে অপরকে সহযোগিতা করেন এবং সবাই ধর্মীয় অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলেন। অন্যদিকে, তার প্রতিবেশী জয়নাল মিয়া স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে আমেরিকা থাকেন। নিয়মিত বাড়ি না এসে বাবা-মার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠান। এ বছর তার বাবা প্রচণ্ড অসুস্থ হলে তিনি দেশে না এসে বাবার দেখাশুনার জন্য একজন সেবিকা নিয়োগ দেন। এ অবস্থায় দীর্ঘদিন রোগভোগের পর তার বাবা মারা যান।

Comilla · 2019

উত্তর

মোহরানা হলো স্ত্রীর ন্যায়সঙ্গত ও আল্লাহপ্রদত্ত অধিকার যা বিবাহের সময় বা পরে স্বামী তার স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণে প্রদান করে।

উত্তর

স্বামী-স্ত্রীর পারস্পরিক অধিকার ও মর্যাদা এবং তাদের পরিপূরক হওয়ার প্রতি গুরুত্বারোপ করে আল্লাহ তায়ালা বলেন, 'তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ' (সুরা আল-বাকারা: ১৮৭)। ইসলামি পরিবারে স্ত্রীর অধিকার স্বামীর অধিকারের সমান। তারা একে অন্যের পরিপূরক। স্বামী ও স্ত্রী পরস্পরকে যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার দেবেন। স্বামী-স্ত্রী যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং কেউ যেন কখনও অন্যকে হেয় না করে এজন্য আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীকে পরস্পরের পোশাক বা ভূষণ হিসেবে আখ্যায়িত করেছেন। এ থেকে বোঝা যায় স্বামী-স্ত্রী পরস্পরের পরিপূরক।

উত্তর

আজগর আলীর পরিবারটি একটি ইসলামি পরিবার। যে পরিবার ইসলামের আদর্শ, নীতিমালা ও বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারের প্রত্যেক সদস্য নিষ্ঠাবান মুসলিম। তারা ইসলামি শরিয়তের আলোকে জীবনযাপন করে এবং নিয়মিত আল্লাহর ইবাদত করে। এ পরিবারের সদস্যরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করে। এসব বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, আজগর আলীর পরিবারটি একটি ইসলামি পরিবার। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে আজগর আলীর পরিবার। এ পারিবারের সদস্যরা সব কাজে একে অপরকে সহযোগিতা করে এবং সবাই ধর্মীয় অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলে। ইসলামি আদর্শ ও বিধিবিধানের ভিত্তিতে পরিচালিত পরিবার ইসলামি পরিবারের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, ইসলামি অনুশাসনের ভিত্তিতে পরিচালিত আজগর আলীর পরিবারটি হলো একটি ইসলামি পরিবার।

উত্তর

না, জয়নালের মাতাপিতার প্রতি কর্তব্যে অবহেলা প্রকাশ পাওয়া কাজটির সাথে আমি একমত নই। ইসলামি পরিবারে মাতাপিতার প্রতি সন্তানকে অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। মাতাপিতার জীবদ্দশায় তাদের প্রতি সন্তানের মূল কর্তব্যসমূহ হলো— তাদের সাথে সদাচরণ করা, তাদের অবাধ্য না হওয়া, অসুস্থ হলে তাদের সেবাযত্ন ও সুচিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি। কিন্তু জয়নালের কর্মকাণ্ডে এসব কর্তব্য পালনে অবহেলার প্রকাশ ঘটেছে। উদ্দীপকের জয়নাল মিয়া স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে আমেরিকা থাকেন । বাবা- মায়ের জন্য তিনি লক্ষ লক্ষ টাকা পাঠান। কিন্তু তার বাবা গুরুতর অসুস্থ হলে তিনি দেশে না এসে বরং বাবার দেখাশোনার জন্যে সেবিকা নিয়োগ দেন। এ অবস্থায় দীর্ঘদিন রোগভোগের পর বাবা মারা যান। মাতাপিতার প্রতি কর্তব্যে এরূপ অবহেলার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মাতাপিতার প্রতি ভাল ব্যবহার করার নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা মাতাপিতার সাথে সদাচারণ করো' (সুরা আন-নিসা: ৩৬)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন- 'সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। বলা হলো- হে আল্লাহর রাসুল (স), কে ধ্বংস হবে? তিনি বলেন, যে তার মাতাপিতার দুই জনের একজনকে অথবা উভয়কে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না' (সহিহ মুসলিম)। আল্লাহ ও রাসুল (স) মাতাপিতার প্রতি সদাচরণ করা ও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আর তা অমান্য করলে জাহান্নাম অনিবার্য। তাই মাতা- পিতার প্রতি জয়নালের এরূপ কর্তব্যে অবহেলা মোটেই ইসলাম সমর্থিত নয়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।