উদ্দীপকে নাহিদের কর্মকান্ড কি তুমি সমর্থন কর? সামাজিকজীবনে এর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের নাহিদের কর্তব্যে অবহেলা ও উচ্ছৃঙ্খল জীবনযাপন আমি সমর্থন করি না।সমাজের প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে মুসলিমদের রয়েছে কিছু বিশেষ দায়িত্ব। আল্লাহ তায়ালা মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই একজন মুসলিমের প্রধান কর্তব্য হলো যথাযথভাবে আল্লাহর ইবাদত করা। এছাড়াও মাতাপিতা, ভাইবোন, আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের প্রতি মানুষের সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন না করাকে কর্তব্যে অবহেলা বলে; যা নাহিদের কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, পিতামাতার একমাত্র সন্তান নাহিদ আদরে বড় হয়ে উঠলেও তার মধ্যে আদব-কায়দা ও শিষ্টাচার অনুপস্থিত। সে ধর্মীয় বিধিবিধান মানে না। পরিবারে কোনো সময় দেয় না। পিতামাতা কোনো কথা বললে তাদের সাথে খারাপ ব্যবহার করে। নাহিদের কারণে শেষ বয়সে তার পিতামাতা সমাজে অপদস্থ হচ্ছেন। তার এসব কাজের মাধ্যমে কর্তব্যে অবহেলা ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের বিষয়টি প্রকাশিত হয়েছে, যা ব্যক্তি ও সমাজজীবনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করে। কর্তব্যে অবহেলার কারণে সমাজের সব শ্রেণির মানুষ বিভিন্ন সমস্যার শিকার হয়। একজন ডাক্তারের কর্তব্যে অবহেলার কারণে যেমন রোগীর জীবন বিপন্ন হতে পারে, তেমনি একজন গাড়িচালকের কর্তব্যে অবহেলার কারণে যাত্রীদের জীবনহানি ঘটতে পারে।তাই আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া এবং যথাযথভাবে কর্তব্য পালন করা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নাহিদের কর্মকান্ড কি তুমি সমর্থন কর? সামাজিকজীবনে এর প্রভা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর