নাজিম তার ভাই-বোনদের প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বাবার মৃত্যুর পর নাজিম তার ভাইবোনদের প্রতি অভিভাবকের দায়িত্ব পালন করেছে।ইসলামি পরিবারে বড় ভাইবোনদের কর্তব্য হলো ছোটদেরকে স্নেহ করা, তাদের খোঁজখবর নেওয়া, যত্ন এবং পরিচর্যা করা। পিতার অবর্তমানে ছোট ভাইবোনদের দায়িত্ব নেওয়া সক্ষম ও সচ্ছল বড় ভাইবোনদের অবশ্যকর্তব্য। ছোট ভাইবোনদের পড়াশোনা, চাকরি, বিবাহ প্রভৃতি কাজ সম্পাদন করা বড়দের কর্তব্য, যা নাজিমের কাজের মাধ্যমে প্রকাশিত হয়েছে।উদ্দীপকের নাজিম পরিবারের বড় সন্তান। ক্যান্সারে আক্রান্ত হয়ে হঠাৎ তার বাবার মৃত্যুর পর সে পরিবারের হাল ধরে। ব্যবসায় করে ভাইবোনদের লেখাপড়া করায়। তার ভাই এখন ডাক্তার এবং বোন কলেজের অধ্যাপক। অর্থাৎ বাবার অবর্তমানে নাজিম সঠিক দায়িত্ব নিয়ে তার ভাইবোনদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নাজিমের এসব কর্মকাণ্ড পরিবারের বড় ভাই হিসেবে তার অভিভাবকসুলভ দায়িত্ব পালনকেই নির্দেশ করে। বস্তুত বাবার অবর্তমানে বড় ভাইকে অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, যা নাজিম যথাযথভাবে পালন করেছে। প্রত্যেক পিতৃহীন পরিবারের বড় ভাইবোনেরা যদি ছোটদের প্রতি নাজিমের মতো সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে দেশের প্রতিটি পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে এবং আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
নাজিম তার ভাই-বোনদের প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর