সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।
উত্তর: আমি মনে করি, সোহাগের করুণ পরিণতির জন্য তার পিতামাতার অবহেলাই দায়ী।সন্তানকে যথাযথ পরিচর্যা ও লালন পালন করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা পিতা-মাতার দায়িত্ব। রাসুল (স) বলেন, 'প্রত্যেক শিশুই ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। তারপর পিতামাতাই তাকে ইহুদি, খ্রিষ্টান অথবা অগ্নিপূজকে পরিণত করে'। (তিরমিযি)সন্তান যদি বিগড়ে যায় এবং পাপকর্ম করে তবে তার পাপের অংশ পিতামাতার ওপর বর্তাবে। এমনকি পিতামাতার মৃত্যুর পর দুনিয়ায় সন্তান পাপ করলে এর ফল তারাও কবরে পাবে।সোহাগের পিতামাতা ঝগড়া বিবাদের মাধ্যমে আলাদা থাকে। তাদের একমাত্র সন্তান সোহাগ তার বৃদ্ধ দাদীর কাছে পালিত হয়। পিতা মাতার ভালোবাসা ও সুশিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়ে সোহাগ নিজের মতো করে বড় হতে থাকে। বর্তমানে সে নানা অশ্লীলতার সাথে জড়িয়ে পড়ে। এই করুণ পরিণতির জন্য তার পিতামাতাই দায়ী। যদি সে তার পিতামাতা থেকে সুশিক্ষা পেত তাহলে এমনটি হতে পারত না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সোহাগের করুণ পরিণতির জন্য কোন বিষয়টি দায়ী বলে তুমি মনে কর? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর