উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ফাতেমার কর্মকাণ্ডটি যথার্থ সহানুভূতিপূর্ণ। সমাজজীবনে এরূপ কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।উদ্দীপকের রাশেদ পিতা-মাতার একমাত্র সন্তান। লেখাপড়া শেষ করে তিনি এখন ঢাকায় চাকরি করেন। একদিন তার মায়ের ভীষণ অসুস্থতার কথা শুনতে পেয়ে তিনি দ্রুত মাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার জানালেন, তার মায়ের অপারেশনে প্রায় এক লক্ষ টাকা প্রয়োজন। রাশেদ চিন্তিত হলে তার স্ত্রী বললেন, চিন্তার কোনো কারণ নেই। আমার ব্যাংকে জমাকৃত টাকা উঠিয়ে আম্মার অপারেশন করাও। রাশেদের স্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে একজন সত্যিকারের আদর্শবান স্ত্রীর বক্তব্য ফুটে ওঠেছে।স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। স্বামীর জন্য স্ত্রী হলো মহান আল্লাহ তায়ালার এক মহা নিয়ামত আবার স্ত্রীর জন্য স্বামীও আল্লাহ তায়ালার অপার নিয়ামত। একজনের অভাবে অন্যজন সহযোগী ও অর্ধাঙ্গ। এ কারণেই স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী ও সহধর্মিনী। অপরদিকে স্বামীও স্ত্রীর জীবন সঙ্গী, রক্ষক ও নিরাপদ আশ্রয়স্থল। তারা একটি পাখির দুটি ডানার ন্যায়। সমাজের প্রতিটি স্ত্রী যদি তার স্বামীর বিপদের দিনে সাহায্য-সহযোগিতা করে, মানসিক ভাবে সান্ত্বনা দেয় তাহলে স্বামীর কাজ সহজ হয়ে যায়। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করলে পারিবারিক জীবন শান্তিময় হয়ে ওঠে। যার প্রত্যক্ষ প্রভাবে সমাজজীবনও শান্তি ও সৌহার্দপূর্ণ হয়ে ওঠে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমার কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর প্রভাব বিশ্…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর