সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালনের ঘাটতি পরিলক্ষিত হয়।ইসলামি বিধানমতে, একজন সন্তানকে ভদ্রতা, বিনয় ও সততার শিক্ষা দেবেন পিতামাতা। কারণ শৈশবে শিশু যদি সুন্দর আচরণের শিক্ষা না পায় তাহলে সে উদ্ধত এবং বেয়াদব হবে। রাসুল (স) বলেন, 'সন্তানের জন্য পিতার দানের মধ্যে সুন্দর আদব-কায়দা শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছু নেই'। (সুনানে তিরমিযি) তাই সুন্দর ও মার্জিত আচরণসহ যাবতীয় প্রশংসনীয় ও কাঙ্ক্ষিত গুণাবলির শিক্ষা লাভের অধিকার রয়েছে সন্তানের পিতামাতা থেকে। কিন্তু উদ্দীপকে দেখা যায় যে, সোহাগের পিতামাতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকে। এক পর্যায়ে তারা আলাদাভাবে বসবাস করতে থাকেন। তারা তাদের একমাত্র সন্তান সোহাগের কথা ভুলে যায়। তারা তাদের নিজের মতো করে বসবাস করতে থাকে। অথচ সোহাগের তার বাবা-মার কাছ থেকে সুশিক্ষা ও ভালোবাসা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। আর তাদেরও সন্তানকে সুশিক্ষা দেওয়া কর্তব্য। কিন্তু এই বিষয়ের কথা চিন্তায়ই করেনি সোহাগের পিতামাতা। অর্থাৎ সোহাগের পিতা-মাতার আচরণে দায়িত্বশীলতার ঘাটতি পরিলক্ষিত হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সোহাগের পিতামাতার কর্মকাণ্ডে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর