উশরের নিসাব কী কী?
উত্তর: আবাদি জমি দুইভাবে চাষাবাদ করা হয়ে থাকে। কোনো কোনো জমিতে বিনা সেচে প্রাকৃতিক বৃষ্টি বা ঝরনার পানির সাহায্যে চাষাবাদ হয়ে থাকে। আবার কোনো কোনো জমিতে কৃত্রিম সেচের সাহায্যে চাষাবাদ করতে হয়। এ দুই ধরনের জমির উৎপন্ন ফসলের করের নিসাব দুই রকম । মহানবি (সা.) বলেছেন, “যে জমিকে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে তা থেকে ফসলের দশ ভাগের এক ভাগ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ (অর্ধ উশর দিতে হবে।” (বুখারি, আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজাহ)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উশরের নিসাব কী কী?
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর