শেয়ারFacebookWhatsApp

ইসলামি উম্মাহ বলতে কী বোঝ?

উত্তর: ইসলামি উম্মাহ বলা হয় ইসলামি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ জনসমষ্টিকে ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি উম্মাহ বলতে কী বোঝ?

উদ্দীপক

তথ্য-১ : মুরাদ একটি কুকুরের বাচ্চাকে গর্তে পড়ে থাকতে দেখে উপরে তুলে রাখে। তথ্য-২ : তাসনুভার কলেজে মেয়েদের নামায কক্ষে একটি সেলফে কুরআন-হাদিসের বেশকিছু বইপত্র আছে। নামায ও টিফিন বিরতির সময় সে আল-কুরআনের দু-একটি আয়াত কিংবা হাদিস পাঠ করে অন্যদের শোনায়। সে প্রত্যাশা করে, তার এ কাজটি পরকালে তাকে সাফল্য এনে দেবে।

কুমিল্লা ক্যাডেট কলেজ · 2023

উত্তর

ইসলামি উম্মাহ বলা হয় ইসলামি আদর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধ জনসমষ্টিকে ।

উত্তর

মানবাধিকার ও ইসলামের সম্পর্ক নিবিড়। ইসলাম সকল প্রকার মানবাধিকার নিশ্চিত করেছে। নিরাপদে বাঁচার অধিকার, স্বাধীনতার অধিকার, সম্মানের নিরাপত্তার অধিকার, জীবিকার অধিকার, সম্পদের নিরাপত্তা, সুশাসন লাভ, বাকস্বাধীনতার অধিকার, নারী ও শিশু অধিকারসহ সকল মানবাধিকার ইসলাম নিশ্চিত করেছে। আর মানবাধিকারের কর্মসূচি যেহেতু এগুলোই, সেজন্যে উভয়ের মধ্যে সম্পর্ক নিবিড়। এজন্য মানবাধিকার ও ইসলামের মধ্যে সম্পর্ক খুবই গভীর।

উত্তর

মুরাদের ভূমিকাটি সৃষ্টির সেবা সম্পর্কিত জীবজন্তুর প্রতি সেবার শামিল । সৃষ্টির সেবাকে আরবিতে বলা হয় খিদমাতুল খালক । আল্লাহ তায়ালার সকল সৃষ্টি জীবের প্রতি দয়া, অনুগ্রহ, সহযোগিতা, ভালোবাসাকে খিদমাতুল খালক বলে। মুরাদ গর্তে পড়ে যাওয়া একটি কুকুরের বাচ্চাকে উপরে তুলে দেয়। যাতে সৃষ্টির প্রতি দায়িত্ব প্রকাশ পায় । সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পশুপাখি, কীটপতঙ্গ, উদ্ভিদরাজি ইত্যাদি সৃষ্টির প্রতিও মানুষকে সেবার হাত বাড়াতে হয়। নয়তো আল্লাহর খলিফা ও শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষের দায়িত্ব অপূর্ণ থেকে যাবে। কাজেই পশুপাখির প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। বুখারি শরিফের হাদিসে এসেছে, এক পাপী রমণী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোয় তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং সৃষ্টি জীবজন্তুর প্রতি দয়া ও যত্নশীল হওয়া একান্ত প্রয়োজন । উদ্দীপকের মুরাদের ভূমিকাটিও ছিল এমন। যার মাধ্যমে জীবজন্তুর প্রতি দয়া-ভালোবাসা ও দায়িত্ব প্রকাশ পেয়েছে ।

উত্তর

উদ্দীপকে তাসনুভার মাঝে দাঈ-এর গুণ প্রতিফলিত হয়েছে । দাওয়াহ অর্থ আহ্বান করা। কুরআনে সুন্নাহর আলোকে মানুষের ইসলামের দিকে আহ্বান করাকে দাওয়াহ বলে । যে দাওয়াত দান করে তাকে দাঈ বলে । উদ্দীপকের তাসনুভা নামায কক্ষের সেলফ থেকে কুরআন-হাদিসের বই থেকে নামায ও টিফিনের বিরতির সময় দু-একটি আয়াত কিংবা হাদিস পাঠ করে শোনায়। তার প্রত্যাশা এ কাজটি পরকালে তাকে সাফল্য এনে দেবে। তার প্রত্যাশাটি যৌক্তিক। সে সুন্দর পদ্ধতি বা কৌশল অবলম্বন করে দাওয়াত দান কর্মসূচি পালন করেছে। মহানবি (স.) বলেছেন, তোমরা আমার বাণী মানুষের নিকট পৌঁছে দাও তা যদি একটি আয়াতও হয়। আল্লাহ বলেন, “তুমি প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করো।” (সূরা নাহল : ১২৫) সুতরাং তাসনুভা অত্যন্ত দক্ষতার সাথে নামাযের বিরতিতে, টিফিনের বিরতিতে কুরআনের আয়াত পাঠের মাধ্যমে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তার প্রত্যাশাও যৌক্তিক। কারণ একজন দাঈ ইসলামের একত্ববাদের ঘোষণা করে, দাওয়াত দেয়, সে পরকালে সাফল্য লাভ করবে। তেমনি তাসনুভাও এই দাওয়াতের জন্য পরকালে সাফল্য লাভ করবে । কারণ সে ইসলামের বাণী মানুষের নিকট পৌঁছে দিচ্ছে।
HSCIslamic Studies 1st Paperকুমিল্লা ক্যাডেট কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।