উদ্দীপকে নাইব পোস্টারে শিরোনাম দেওয়া হয়েছে 'স্বদেশপ্রেমের গুরুত্ব' এবং এর আলোকে তিনি তিনটি বিষয় উপস্থাপন করেছেন। স্বদেশপ্রেমের মাধ্যমে অধিক সওয়াব লাভ করা যায়। কেননা হাদিসে এসেছে কোনো ভালো কাজের নিয়ত করলেই আল্লাহ তায়ালা ওই ব্যক্তির আমলনামায় ১টি সওয়াব দিয়ে দেন। স্বদেশকে ভালোবাসতে নবি (সা.) নির্দেশ দিয়েছেন, তিনি নিজেও দেশকে খুবই ভালোবাসতেন। সেজন্য দেশকে ভালোবাসার অর্থ হলো রাসুল (সা.)-এর আদর্শ ও
সুন্নাতের আনুগত্য করা। তাই এখানে সওয়াব লাভ করা যাবে। অন্যদিকে, কেউ যদি দেশরক্ষায় বা দেশের স্বার্থরক্ষায় শরিয়ত সম্মতভাবে জীবনদান করে তাহলে সে শহিদ হিসেবে গণ্য হবে।
উদ্দীপকেও উল্লিখিত দেশপ্রেমের গুরুত্ব সম্বন্ধীয় তিনটি বিষয় হলো- ১. অধিক সওয়াব, ২. মহানবি (সা.)-এর আদর্শ, ৩. শহিদের মর্যাদা।
তাই আমরা বলতে পারি, জনাব রফিকের পোস্টারটি যথার্থ ও সঠিক।