ইসলামে দাওয়াতের গুরুত্ব উল্লেখ কর।
উত্তর: 'দাওয়াহ'আরবি শব্দ। অর্থ আহ্বান করা, ডাকা, শরিয়তের পরিভাষায় মানুষকে ইসলাম গ্রহণ ও পালনের বিভিন্ন পদ্ধতিতে ডাকা বা আহ্বান করাকে দাওয়াত বলা হয়। যিনি এ দাওয়াতের কাজ করেন তাকে বলা হয় দাঈ। দাওয়াত 'অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ কাজ। আল্লাহ তায়ালা এ পৃথিবীতে যত নবি- রাসুল পাঠিয়েছেন তাঁরা সবাই দাওয়াতের এ কাজ করেছেন। দাওয়াতের কাজ করা আল্লাহ তায়ালারই নির্দেশ। আল্লাহ তায়ালা বলেন, তোমাদের মধ্যে এমন একদল লোক হোক, যারা কল্যাণের দিকে আহবান করবে এবং সৎকাজের আদেশ দিবে ও অসৎকাজে বাধা দিবে। আর তারাই হলো সফলকাম। (সূরা আলে ইমরান: ১০৪) মহান আল্লাহ তায়ালা এ দায়িত্ব পালনকারীদের কথাকে 'সর্বোত্তম কথা' বলে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে সফলকাম হিসেত্তর। সাব্যস্ত করেছেন। সুতরাং ইসলামি দাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য যে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামে দাওয়াতের গুরুত্ব উল্লেখ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর