উশর ও খারাজের পার্থক্য লেখ।
উত্তর: উশর ও খারাজ এক নয়। এদের মধ্যে কিছু পার্থক্য আছে। তা হলো- ১. উশর মুসলমানদের থেকে আদায় করা হয়। এটি এক ধরনের জাকাত এবং ইবাদাতের মধ্যে শামিল। খারাজ অমুসলিমদের থেকে নেওয়া হয়। এটি কর তবে জাকাত বা ইবাদাতের মধ্যে শামিল নয়। ২. উশর হিসেবে জমির ফসলের ভিত্তিতে নেওয়া হয়। আর খারাজ ফসল নির্ভর নয়, জমি নির্ভর। ৩. উশর কখনো মাফ বা হ্রাস করা যায় না। কিন্তু খারাজ হ্রাস বা একেবারেই মাফ হতে পারে। ৪. উশর শুধু ফসলের মাধ্যমেই আদায় করা হয়, কিন্তু খারাজ ফসল অথবা নগদ অর্থের মাধ্যমে আদায় করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উশর ও খারাজের পার্থক্য লেখ।
উত্তর