শেয়ারFacebookWhatsApp

'সুদ'-এর আরবি প্রতিশব্দ কী?

উত্তর: 'সুদ'-এর আরবি প্রতিশব্দ হলো 'রিবা'।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'সুদ'-এর আরবি প্রতিশব্দ কী?

উদ্দীপক

মারজান একজন সৎ ব্যবসায়ী। প্রতিবছর নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব করে শরিয়ত নির্ধারিত খাতসমূহে ব্যয় করেন। অপরপক্ষে, জামির হোসেন একজন কৃষক। তিনি যত্নসহকারে জমিতে ফসল আবাদ করেন। ফসল ঘরে উঠার সাথে সাথেই ফসলের নির্ধারিত। একটি অংশ বায়তুল মালে জমা দেন।

Rajshahi · 2022

উত্তর

'সুদ'-এর আরবি প্রতিশব্দ হলো 'রিবা'।

উত্তর

মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যার আরবি প্রতিশব্দ হলো কিযব। প্রকৃত ঘটনা বা অবস্থার বিপরীত বর্ণনা, বিকৃত বা পরিবর্তিতভাবে উপস্থাপনই হলো মিথ্যা। যারা এরূপ করে তাদেরকে বলে মিথ্যাবাদী। মিথ্যার মাধ্যমে মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংয় হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদী সত্যি সত্যি বিপদে পড়লেও যদি কাউকে বিপদ থেকে উদ্ধারের জন্য আহবান । করে তার ডাকে কেউ সাড়া দেয় না কারণ তার কথার প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক করতে চায় না। মিথ্যা হলো সকল পাপের জননী। মিথ্যার মাধ্যমে মানুষ বেশি বেশি পাপকর্মে জড়িয়ে যায়। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যা একজন মানুষের ধ্বংসের চরম রূপ, সুতরাং বোঝা গেল যে, মিথ্যা মানুষের উভয় জাহানকেই ধ্বংস করে দেয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মারজানের কর্মকান্ডে যাকাত বিধানের ইঙ্গিত পাওয়া যায়। 'যাকাত' আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া ইসলামি পরিভাষায়, কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ হারে নির্দিষ্ট খাতে (৮টি খাতে) বায় করাকে যাকাত বলে। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ী মারজান সাহেব ও প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে তার সম্পদের হিসাব করে নির্ধারিত পরিমাণ (অর্থাৎ শতকরা ২.৫০ টাকা) হারে নির্দিষ্ট খাত (যাকাত আদায়ের আটটি খাতে) দান করেন। যা ইসলামের যাকাত বিধানের সাদৃশ্যপূর্ণ। অতএব জনাব মারজানের কাজটি যাকাত আদায়ের কাজ। যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যাকাত গরিবের অধিকার। এর মাধ্যমে আল্লাহ তায়ালা ধনী-গরিবের বৈষম্য হ্রাস করেন। ধনীদের সম্পদ পবিত্র করেন। এর মাধ্যমে সম্পদ পরিশুদ্ধ হয় এবং বৃদ্ধি পায়। যাকাতকে মহানবি (স.) ইসলামের সেতুবন্ধ হিসেবে উল্লেখ করেছেন। রাসুল (স.) বলেছেন- 'যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।' (বায়হাকি)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জমির হোসেন ইসলামের অর্থনৈতিক বিধান 'উশর' বিধানটি পালন করেন। 'উশর' আরবি শব্দ। এর অর্থ এক দশমাংশ জমির উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ কর হিসেবে রাষ্ট্রীয় কোষাগার তথা বায়তুল মালে জমা দেওয়ার নাম উশর। একে ফসলি করও বলা হয়। ইসলামি রাষ্ট্রে আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে উশর। উশরের নিসাব দুই রকম। প্রাকৃতিক পানির সাহায্যে চাষাবাদ হয়ে থাকে এমন জমি যেখানে সেচের প্রয়োজন হয় না সে জমির উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ ফসলির কর। আর যে জমিতে কৃত্রিমভাবে সেচের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয় সে জমির ফসলের ২০ ভাগের ১ ভাগ (অর্ধ-উশর) কর দিতে হয়। এটি ফসল তোলার সাথে সাথেই আদায় করতে হয়। এক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব, জমির হোসেন ফসল তোলার সময় সাথে সাথে ফসলের নির্ধারিত একটি বায়তুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। যা ইসলামের উশর বিধান পালনের সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় জনাব জমির ইসলামের - উশর বিধান পালন করেছেন।
HSCIslamic Studies 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।