"মিথ্যা মানুষকে ধ্বংস করে।" ব্যাখ্যা কর।
উত্তর: মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যার আরবি প্রতিশব্দ হলো কিযব। প্রকৃত ঘটনা বা অবস্থার বিপরীত বর্ণনা, বিকৃত বা পরিবর্তিতভাবে উপস্থাপনই হলো মিথ্যা। যারা এরূপ করে তাদেরকে বলে মিথ্যাবাদী। মিথ্যার মাধ্যমে মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংয় হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। মিথ্যাবাদী সত্যি সত্যি বিপদে পড়লেও যদি কাউকে বিপদ থেকে উদ্ধারের জন্য আহবান । করে তার ডাকে কেউ সাড়া দেয় না কারণ তার কথার প্রতি মানুষের কোনো আস্থা থাকে না। তার সাথে কেউ বন্ধুত্বের সম্পর্ক করতে চায় না। মিথ্যা হলো সকল পাপের জননী। মিথ্যার মাধ্যমে মানুষ বেশি বেশি পাপকর্মে জড়িয়ে যায়। আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যা একজন মানুষের ধ্বংসের চরম রূপ, সুতরাং বোঝা গেল যে, মিথ্যা মানুষের উভয় জাহানকেই ধ্বংস করে দেয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"মিথ্যা মানুষকে ধ্বংস করে।" ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর