মি. সমর রোজারিওর রাজস্বটি কোন প্রকারের রাজস্ব? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. সমর রোজারিও রাজস্বটি যে প্রকারে রাজস্ব তা হলো খারাজ। ইসলামি রাষ্ট্রের অমুসলিমদের মালিকানাভুক্ত ও ভোগদখলকৃত জমি থেকে যে রাজস্ব আদায় করা হয় তাকে খারাজ বলে। খারাজ রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়। ভূমি বিশেষজ্ঞ দ্বারা জমির গুনাগণ পরীক্ষা ও পরিমাণ নির্ধারণ করে বিশেষ সতর্কতার সাথে খারাজ আরোপ করতে হয়। খারাজের শর্তাবলির মধ্যে রয়েছে। যেমন- জমির ফসলের এমন একটি অংশ খারাজ নির্ধারণ করতে হবে যা মোট উৎপন্ন ফসলের অন্তত এক-পঞ্চমাংশের কম হলো এবং অর্ধেকের বেশি হবে না। জমিতে ফসল না হলে খারাজ ধার্য হবে না। সুতরাং খারাজ হলো অমুসলিমদের ভূমিকর বা ফসলের খাজনা। উদ্দীপকে মি. সমর রোজারিও একটি ইসলামি রাষ্ট্রের একজন অমুসলিম নাগরিক। তিনি তার একটি কৃষি খামার থেকে এ বছর এক লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেন। অর্থাৎ, তিনি তার উৎপাদিত ফসলের খাজনা বা কর আদায় করেন। যা ইসলামের খারাজ বিধানের সাথে সংগতিপূর্ণ। সুতরাং সমর রোজারিওর রাজস্বটি খারাজের অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মি. সমর রোজারিওর রাজস্বটি কোন প্রকারের রাজস্ব? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর