মিসেস আয়েশার দানের বিষয়টি চিহ্নিতপূর্বক পূর্ববর্তী ও বর্তমান দানের মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস আয়েশার দানটি হলো যাকাত। যাকাত আরবি শব্দ। এর অর্থ- পবিত্রতা, বৃদ্ধি। নিসাব পরিমাণ সম্পদের মালিকের বছরান্তে শরিয়ত নির্ধারিত খাতে ২.৫% হারে ব্যয় করাকে যাকাত বলে। যাকাতের নিসাব হলো সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপা অথবা তা সমপরিমাণ অর্থের মালিক হওয়া। উদ্দীপকে উল্লিখিত আয়েশার স্বর্ণের সমপরিমাণ মূল্যের অর্থাৎ, ৪ লাখ টাকার শতকরা ২.৫% হারে ১০,০০০ টাকা যাকাত নির্ধারিত হয়। তিনি সেই নির্ধারিত খাত তথা ফকির বা গরিবদের অর্থ দান করেন। সুতরাং তার দানের বিষয়টি যাকাতের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি বর্তমানে গরিব ও মেধাবী দুজন ছাত্রের একাদশ শ্রেণিতে ভর্তির খরচ বাবদ দান করেন যা পূর্ববর্তী দানের পদ্ধতি থেকে উত্তম এবং তা যাকাতের দানের যথাযথ পদ্ধতি। পক্ষান্তরে শাড়ি ও লুঙ্গি ক্রয় করে বিতরণের মাধ্যমে যথাযথ যাকাত আদায় হয় না বরং তা দান হিসেবে গণ্য হয়। তাই আমি মনে করি, মিসেস আয়েশার দানের মধ্যে বর্তমান দানটি উত্তম। কেননা এতে যাকাতের যথাযথ উদ্দেশ্য ও হক আদায় হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিসেস আয়েশার দানের বিষয়টি চিহ্নিতপূর্বক পূর্ববর্তী ও বর্তমান দানের …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর