দারিদ্র্যমুক্ত স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় ছক-১ এ নির্দেশিত অর্থব্যবস্থা সহায়ক বিশ্লেষণ কর।
উত্তর: ছক-১-এ নির্দেশিত অর্থ ব্যবস্থাটি হলো ইসলামি অর্থব্যবস্থা। কুরআন ও হাদিসে বর্ণিত মানুষের সম্পদ উপার্জন, বণ্টন ও ব্যয়ের নীতিকে ইসলামি অর্থব্যবস্থা বলে। উদ্দীপকে ছক-১ এ বর্ণিত বৈশিষ্ট্যগুলো ইসলামি অর্থব্যবস্থার অন্তর্ভুক্ত। তাই ছক-১ এ নির্দেশিত অর্থব্যবস্থাটি হলো ইসলামি অর্থব্যবস্থা। দারিদ্র্যমুক্ত স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় ইসলামি অর্থব্যবস্থা অত্যন্ত সহায়ক ও কার্যকরী অর্থব্যবস্থা বলে আমি মনে করি। ইসলামি অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো জাকাত ব্যবস্থার প্রচলন। অর্থনীতির ভারসাম্য রক্ষায় জাকাতের ভূমিকা সীমাহীন। জাকাত হলো দরিদ্র লোকদের প্রাপ্য অধিকার। জাকাত আদায়ের ফলে ধনীর সম্পদ পুঞ্জিভূত না হয়ে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায়। বেকারত্ব হ্রাস পায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। ফলে দারিদ্র্য দূর হয় এবং দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ধনী-দরিদ্রের মাঝে সম্পদের বৈষম্য দূর হয়।ইসলামি অর্থব্যবস্থার করযে হাসানাহ প্রথা সমাজে বাস্তবায়িত হলে সমাজ থেকে সুদ প্রথার মূল্যেৎপাটন করা সম্ভব। ফলে মানুষের হালাল উপার্জনের পাশা-পাশি সুদের যাতাকলে নিষ্পেষিত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়াও ইসলামি অর্থব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো সাদাকাহ এর মাধ্যমেও সমাজ থেকে দারিদ্র্য দূর করা যায়। কারণ এটি হলো ঐচ্ছিক দান। এর মাধ্যমে দুর্গত মানবতার পাশে দাঁড়িয়ে তাদেরকে সবল করার প্রচেষ্টা চালানো হয়। সমাজে দারিদ্র্য দূরীকরণে এর রয়েছে কার্যকর ভূমিকা।অতএব বলা যায় যে, ইসলামি অর্থব্যবস্থার মাধ্যমে একটি স্থিতিশীল দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
দারিদ্র্যমুক্ত স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় ছক-১ এ নির্দেশিত অর্থব্যবস…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর