উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ ছাড়াও আরও কী কী বিষয় থাকতে পারে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়ে ইসলামি ব্যাংকিং-এর বিনিয়োগ পদ্ধতির যতগুলো ধরন রয়েছে তার মধ্যে চারটি পদ্ধতিকে উপস্থাপন করা হয়েছে। এর বাহিরে আরো যে পদ্ধতিগুলো রয়েছে নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো-বিনিয়োগের ক্ষেত্রে ইসলামি ব্যাংকগুলো শরিয়াহ অনুমোদিত যেসব পদ্ধতি সাধারণভাবে অনুসরণ করে তার মধ্যে অংশীদারি পদ্ধতিতে রয়েছে 'মুদারাবা' মুদারাবা : লাভ লোকসানের ভিত্তিতে কোনো উদ্যোক্তাকে ব্যাংক কর্তৃক নির্দিষ্ট মেয়াদে ঝুঁকিপূর্ণ পুঁজি বিনিয়োগ অথবা প্রকল্পে অর্থায়ন। মুদ্রার ব্যয় মুনাফা অংশীদারিত্ব। এ পদ্ধতিতে এক পক্ষ মূলধন যোগায় এবং অপরপক্ষ শ্রম দেয়।ক্রয়-বিক্রয় পদ্ধতিতেও বিনিয়োগ করা হয়। যেমন- বাই মুয়াজ্জাল: বাই মুয়াজ্জাল বলতে ব্যাংক কর্তৃক মুনাফার উদ্দেশ্যে গ্রাহকের নিকট বাকিকে পণ্য ক্রয়-বিক্রয়কে বোঝায়। বাই ইসতিসনা: ইসতিসনা হলো কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদন বা নির্মাণ করে বিক্রয়ের চুক্তি, যাতে উৎপাদনকারী বা নির্মাতা কর্তৃক উক্ত পণ্য তৈরি' বা নির্মাণের পর গ্রাহককে সরবরাহ করার বাধ্যবাধকতা থাকে। এছাড়াও রয়েছে-মালিকানা শরিকানায় বা শিরকাতুল মিলক এর ভিত্তিতে ভাড়ায় ক্রয়। হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক: 'হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিলক' হলো এক বিশেষ সমন্বিত চুক্তি। অভিজ্ঞতার মধ্য দিয়ে এ পদ্ধতির উন্নয়ন ও বিকাশ ঘটেছে। প্রকৃত পক্ষে এটি ১. মালিকানায় শারীকানা, ২. ইমারা ও ৩. বিক্রি এই তিন চুক্তির সমন্বয়। এতএব, বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ তথা বিনিয়োগ পদ্ধতি ছাড়াও ইসলামী ব্যাংকের আরো কিছু বিনিয়োগ পদ্ধতি রয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ ছাড়াও আরও কী কী বিষয় থাকতে পারে বলে তুমি…
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর