শেয়ারFacebookWhatsApp

হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

উত্তর: হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না বলে একে ইবাদত কবুলের অন্তরায় বলা হয়। অবৈধ, অননুমোদিত বা শরিয়ত পরিপন্থি যেকোনো উপায়ে উপার্জন করাকে হারাম উপার্জন বলে। যেমন- সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি উপায়ে উপার্জন করা হারাম। হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুলের প্রধান পূর্বশর্ত হলো লাল উপার্জন।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

হারাম উপার্জন ইবাদত কবুলের অন্তরায়- ব্যাখ্যা করো।

উদ্দীপক

বাংলাদেশী অর্থনীতিবিদ ড. আবদুল আলি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পাঁচ বছর চাকুরী করেছিলেন। সে দেশে তিনি লক্ষ করেছিলেন তাঁর কয়েকজন বন্ধু অনেক ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও দরিদ্রদের কোনো অর্থ প্রদান করেন না। একদিন তিনি তাঁর এক বন্ধুকে বললেন, শারীরিক ইবাদতের মতো আর্থিক একটি ইবাদত তোমার ওপর ফরজ। আবদুল আলি সাহেবের বন্ধু কবির সাহেব বলেন, সম্পদশালীদের জন্য এমন ইবাদতও ফরজ করা হয়েছে যাতে শারীরিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে এবং যা পালন করতে গিয়ে অন্যান্য দেশের মুসলিমদের সাথে সাক্ষাতের সুযোগ হয়।

Rajshahi · 2018

উত্তর

মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের ওপর এক-দশমাংশ হারে জাকাত দেওয়াকে উশর বলে।

উত্তর

হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না বলে একে ইবাদত কবুলের অন্তরায় বলা হয়। অবৈধ, অননুমোদিত বা শরিয়ত পরিপন্থি যেকোনো উপায়ে উপার্জন করাকে হারাম উপার্জন বলে। যেমন- সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি উপায়ে উপার্জন করা হারাম। হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুলের প্রধান পূর্বশর্ত হলো লাল উপার্জন।

উত্তর

কবির সাহেবের বক্তব্যে হজের কথা বলা হয়েছে। ইসলামি শরিয়তের পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে যথাযথ নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্য স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। এটি শারীরিক, আর্থিক ও আত্মিক ইবাদত এবং আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের সমবেত হওয়ার একটি উপলক্ষ্য। যা কবির সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে।উদ্দীপকের কবির সাহেব বলেন, সম্পদশালীদের জন্য এমন ইবাদতও ফরজ করা হয়েছে যাতে শারীরিক ও আর্থিক সংশ্লিষ্টতা আছে এবং যা পালন করতে গিয়ে অন্যান্য দেশের মুসলিমদের সাথে সাক্ষাতের সুযোগ হয়। তার এ বক্তব্যে স্পষ্টতই হজের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সালাত, জাকাত ও সাওমের মতো হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং আর্থিক ও দৈহিকভাবে সক্ষম এমন মুসলিমের ওপর আল্লাহ তায়ালা সারাজীবনে একবার হজ পালন করা ফরজ করেছেন। এ সম্পর্কে আল্লাহ বলেন- 'মানুষদের মধ্যে যার সেখানে (আল্লাহর ঘরে) যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে এ ঘরের (কাবা) হজ করা তার জন্য অবশ্যকর্তব্য।' (সুরা আলে ইমরান: ৯৭) হজ বিশ্ব মুসলিমের একত্রিত হওয়ার এক মহান ক্ষেত্র। প্রতিবছর একটি নিদিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন অন্যলের, বিভিন্ন জাতি ও বর্ণের মুসলিমরা হজ উপলক্ষ্যে মক্কায় সমবেত হন।

উত্তর

আবদুল আলি সাহেবের বক্তব্যে আর্থিক ইবাদত হিসেবে জাকাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যার সামাজিক গুরুত্ব অপরিসীম। নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো মুসলিম ব্যক্তির মালিকানায় পূর্ণ এক বছর থাকে এবং তা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে শরিয়তের বিধান অনুযায়ী সে সম্পদ থেকে ২.৫% হারে নির্দিষ্ট আটটি খাতে কিংবা কোনো এক বা একাধিক খাতে ব্যয় করার পদ্ধতি হলো জাকাত। জাকাত মূলত একটি আর্থিক ইবাদত। এটি ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার। যা আবদুল আলি সাহেবের বক্তব্যেও ফুটে উঠেছে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি অর্থনীতিবিদ ড. আবদুল আলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে চাকরি করতে গিয়ে দেখেন, তার কয়েকজন বন্ধু প্রচুর ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও দরিদ্রদের কোনো অর্থ দেন না। তাই একদিন তিনি তার এক বন্ধুকে বললেন, 'শারীরিক ইবাদতের মতো আর্থিক একটি ইবাদত তোমার ওপর ফরজ'। তিনি এখানে আর্থিক ইবাদত বলতে জাকাতের প্রতিই ইঙ্গিত করেছেন। জাকাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে জাকাত প্রদানের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ভাতৃত্ববোধের উন্মেষ ঘটে। এছাড়া জাকাত মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয় এবং সমাজ থেকে অভাব দূর করতে সহায়তা করে। সমাজ থেকে দারিদ্রদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা অপরিসীম। গরিবদের প্রয়োজন পূরণের পর জাকাতের অর্থ উদ্বৃত্ত থাকলে ব্যয়ে সে অর্থে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজ সম্পাদন করা যায়।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আর্থিক ইবাদত হলেও জাকাতের সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি ধনী-গরিবের মধ্যে সম্পর্কের উন্নয়ন, বৈষম্য ও অপরাধ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSCIslamic Studies 1st PaperRajshahi 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।