হানিফ সাহেবের কাজে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: হানিফ সাহেবের কাজে সামাজিক অনাচার 'ঘুষ' এর প্রতিফলন ঘটেছে।স্বাভাবিক প্রাপ্যর পরেও অসুদপায়ে অতিরিক্ত কিছু গ্রহণ করাকে ঘুষ বা উৎকোচ বলে। কোনো কর্মকর্তা বা কর্মচারী অর্পিত কাজের জন্য নিয়মিত বেতনভাতা পায়। কিন্তু সে যদি কাজের জন্য বাড়তি কিছু গ্রহণ করে তবে তাকেই উৎকোচ বা ঘুষ বলে। ঘুষদাতা কোনো অসৎ উদ্দেশ্য বা স্বার্থ হাসিলের জন্য ঘুষ দিয়ে থাকে। তাছাড়া টাকা-পয়সা ছাড়াও উপহারের নামে নানা সামগ্রী প্রদান করা হয়। যে নামেই দেওয়া হোক না কেন এসবই ঘুষের অন্তর্ভুক্ত। মহানবি (সা.) বলেন, "আমরা যাকে যে পদে নিয়োগ করি এবং তাকে সেজন্য বেতন দেওয়া হয়। এ বেতন ব্যতীত যা সে গ্রহণ করবে, তা বিশ্বাসঘাতকতা।” (আবু দাউদ) উদ্দীপকে হানিফ সাহেব মাসিক বেতনের বাইরে অফিসে দ্রুত ফাইল পাস করিয়ে গ্রাহকের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ গ্রহণ করেন তাই তার কাজে সামাজিক অনাচার ঘুষ প্রতিফলন হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
হানিফ সাহেবের কাজে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর