পিটার হেলের দানটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পিটার হেলের দানটি ইসলামি রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস খারাজকে চিহ্নিত করে। অর্থাৎ তিনি খারাজ আদায় করেছেন। উশর হলো ফসলের যাকাত। আর কোনো অমুসলিমের ওপর যাকাত দেওয়া ফরজ নয়। সেজন্য তাদের উৎপন্ন ফসলের উশর নেওয়ার পরিবর্তে তাদের ব্যবহার করা জমির বিনিময়ে নির্ধারিত পরিমাণে কর আদায় করা হয়। এ করকেই খারাপ বলে। একে ভূমি রাজস্বও বলা হয়। খারাজের পরিমাণ ২০ ভাগ থেকে ৫০ ভাগ পর্যন্ত অনির্ধারিত। ইসলামি রাষ্ট্রের শাসক বা অর্থ প্রশাসক এর মধ্যে কম-বেশি যেকোনো একটি পরিমাণ নির্ধারণ করে দেন। উদ্দীপকে পিটার হেল তার জমিতে উৎপাদিত আলু থেকে সরকার নির্ধারিত ১০ মন আলু বায়তুল মালে জমা দেন। তাই বলা যায়, পিটার হেলের এ দানটি হলো খারাজ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
পিটার হেলের দানটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর