উদ্দীপকে গরিবদের মাঝে ফসলের বণ্টন ইসলামের কোন বিধানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গরিবদের মাঝে ফসলের বণ্টন ইসলামের 'উশর' বিধানকে নির্দেশ করে।ইসলামি রাষ্ট্রে আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে উশর। উশর আরবি শব্দ। এর অর্থ এক-দশমাংশ। জমির উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ কর হিসেবে রাষ্ট্রকে দেওয়ার নাম উশর। একে 'ফসলি কর' বলে। আল্লাহ তায়ালা বলেন, "যখন ফসল পাবে, তখন তা খাও এবং ফসল কাটার দিন তা থেকে আল্লাহর হক আদায় কর। আর তোমরা অপচয় করবে না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।”(সূরা আনআম: ১৪১)অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মুসলিম জমিদারের জমিতে উৎপাদিত ১০০ মণ ধানের একটা নির্দিষ্ট পরিমাণ গরিব-দুঃখী, অসহায় মানুষদের মাঝে দান করা ইসলামের 'উশর' বা 'ফসলি কর' এর বিধানকেই নির্দেশ করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গরিবদের মাঝে ফসলের বণ্টন ইসলামের কোন বিধানকে নির্দেশ করে? …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর