ছোট ছেলের উক্তি "এক-বিশমাংশ প্রদান করতে হবে"- এর বিধান বিশ্লেষণপূর্বক সামাজিক প্রভাব বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে ছোট ছেলের উক্তিটি উশরের নিসাব সম্পর্কে।আবাদি জমি দুইভাবে চাষাবাদ করা হয়ে থাকে। কোনো কোনো জমিতে বিনা সেচে প্রাকৃতিক বৃষ্টি বা ঝরনার পানির সাহায্যে চাষাবাদ হয়ে থাকে। আবার কোনো কোনো জমিতে কৃত্রিম সেচের সাহায্যে চাষাবাদ করতে হয়। এই দুই ধরনের জমির উৎপন্ন ফসলের করের নিসাব দুই রকম। মহানবি (সা.) বলেছেন, "যে জমিকে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে তা থেকে ফসলের দশ ভাগের এক ভাগ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ (অর্ধ উশর) দিতে হবে।” (বুখারি, আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজাহ)উদ্দীপকে জমিদারের জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপাদন হওয়াতে ছোট ছেলে এক-বিশমাংশ উশর আদায় করতে বলেছেন। অর্থাৎ উৎপাদিত ১০০ মণ ধানের এক-বিশমাংশ বা ৫ মণ প্রদান করতে হবে। এক্ষেত্রে ৩ মণ প্রদান করলে উশর আদায় হবে না। উশরের সামাজিক গুরুত্ব ও প্রভাব অপরিসীম। এর মাধ্যমে সমাজে ধনী-দরিদ্র্যের বৈষম্য দূর হয়, দূরত্ব লাঘব হয়। বৈষম্যের দরুন ধনী ও গরিবের মধ্যে এক বিরাট ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়। ধনীরা দরিদ্রদের 'অবহেলা করে, আর দরিদ্ররা ধনীদের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে। ফলে তাদের মাঝে এক বৈরিতা সৃষ্টি হয়। রীতিমতো উশর সাদকা প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রের এমন ব্যবধান ঘুচে যায়। উশর যেমন গরিবদের আর্থিক নিরাপত্তা বিধানে সহায়ক, তেমনি সামাজিক নিরাপত্তা বিধানেও অত্যন্ত কার্যকর।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ছোট ছেলের উক্তি "এক-বিশমাংশ প্রদান করতে হবে"- এর বিধান বিশ্লেষণপূর্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর