উদ্দীপকে ব্যবসার ভিত্তিতে পরিচালিত ব্যাংক বলতে কোন প্রকারের ব্যাংককে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবসার ভিত্তিতে পরিচালিত ব্যাংক বলতে ইসলামি ব্যাংকিংকে বোঝানো হয়েছে।ইসলামি ব্যাংকিং বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সকল প্রকার কাজকর্ম ও আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত। অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠান সুদ ও হারাম কারবার এবং হারাম পদ্ধতি পরিহার করে শরিয়াহসম্মত হালাল পন্থায় যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে ইসলামি ব্যাংকিং বলে।ইসলামি ব্যাংকিং-এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো আর্থিক লেনদেন ওব্যবসায় বাণিজ্যের সকল ক্ষেত্রে ইসলামি শরিয়ত প্রবর্তিত বিধান প্রতিষ্ঠা করা। সুদবিহীন কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা। তাই বলা যায়, উদ্দীপকে জনাব 'খ' সুদভিত্তিক ব্যাংক পরিহার করে ব্যবসার ভিত্তিতে পরিচালিত ব্যাংক বলতে ইসলামি ব্যাংককে বুঝিয়েছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যবসার ভিত্তিতে পরিচালিত ব্যাংক বলতে কোন প্রকারের ব্যাংকক…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর