ইমাম উদ্ধৃত وَأَحَلَ اللهُ الْبَيْعَ وَجَرَّمَ الرِّبَا আয়াতাংশের বিশ্লেষণপূর্বক মুনাফা ও সুদের ধারণা দুটিতে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব ইসলামি অর্থব্যবস্থায় সুদ ও মুনাফার. বিধান সম্পর্কে কুরআনুল কারিমের আয়াত উদ্ধৃত করেছেন।ইবনুল আরাবি সুদের পরিচয়ে বলেন, "রিবা হচ্ছে সে বাড়তির দাম, যা কোনো মালের বিনিময় নয়। মানব সমাজে সুদের ক্ষতিকর প্রভাব বিবেচনা করে ইসলামি শরিয়তে একে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম মুনাফাভিত্তিক অর্থনীতিকে হালাল এবং সুদভিত্তিক অর্থনীতিকে হারাম ঘোষণা করেছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, “আল্লাহ তায়ালা বেচাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন।” (সূরা আল-বাকারা: ২৭৫)মুনাফাভিত্তিক ইসলামি ব্যাংকিং এবং প্রচলিত সুদভিত্তিক ব্যাংকের মাঝে কতিপয় মৌলিক পার্থক্য রয়েছে। যেমন-১. ইসলামি ব্যাংকে লেনদেনের সব পর্যায়ে সম্পূর্ণরূপে সুদ পরিহার করে চলে। অন্যদিকে, প্রচলিত ব্যাংকের মূলভিত্তিই সুদ।২. ইসলামি ব্যাংকের আয়ের উৎস মুনাফা। প্রচলিত ব্যাংকের আয়ের উৎস সুদ। সুদ পূর্বনির্ধারিত এবং গ্রাহককে সুদ প্রদান করতে বাধ্য করা হয়ে থাকে। অন্যদিকে, ইসলামি ব্যাংকিংয়ে মুনাফা হিসাব করা যায় কারবার সম্পন্ন হওয়ার পর। এক্ষেত্রে মুনাফা না হয়ে লোকসানও হতে পারে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইমাম উদ্ধৃত وَأَحَلَ اللهُ الْبَيْعَ وَجَرَّمَ الرِّبَا আয়াতাংশের ব…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর