চিত্রের (a)-এর সাথে ইসলামি অর্থব্যবস্থার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে 'A [গণিত] চিহ্নিত স্থানে ব্যক্তি মালিকানা উল্লেখ করা হয়েছে। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা এবং ইসলামি অর্থব্যবস্থার ব্যক্তিমালিকানা বৈসাদৃশ্যপূর্ণ।ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ ব্যক্তিমালিকানা, ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিস্বার্থ স্বীকৃত ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানা স্বীকৃত নয়। রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। অপরদিকে, ইসলামি অর্থব্যবস্থায় সুবিচারপূর্ণ ব্যবস্থা, যা উভয়ের মধ্যে ভারসাম্যপূর্ণ 1 অর্থাৎ নিয়ন্ত্রিত ব্যক্তিমালিকানা স্বীকৃত এবং ব্যক্তির সম্পদের সমাজ ও রাষ্ট্রের অধিকারও স্বীকৃত।ইসলামি অর্থনীতিতে সম্পদের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। মানুষ এ সম্পদের প্রতিনিধিত্ব করে মাত্র। আল্লাহর নিয়ন্ত্রণাধীনে মানুষের আপেক্ষিক মালিকানা বলা যেতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র, স্থান-কাল-পাত্র ও অবস্থাভেদে তা ব্যয়, ভোগ ও নিয়ন্ত্রণ করবে আল্লাহর আইনের আওতায়। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থনীতিতে পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ ব্যক্তিমালিকানা স্বীকৃত। আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা। এতে ভোগ, ব্যবহার ও নিয়ন্ত্রণের সীমাহীন বৈষম্য সৃষ্টি করে। যা মানবকল্যাণমূলক নয়।পরিশেষে বলা যায়, পাশ্চাত্য অর্থব্যবস্থার তুলনায় ইসলামি অর্থব্যবস্থার ব্যক্তিমালিকানা বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
চিত্রের (a)-এর সাথে ইসলামি অর্থব্যবস্থার বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর