জনাব আনোয়ারের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আনোয়ারের কর্মকাণ্ডে 'ইসলামি দাওয়াহ' ফুটে উঠেছে।দাওয়াহ আর্থ-ডাকা বা আহ্বান করা, আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইসলামি পরিভাষায়, দ্বীনহারা মানুষকে দ্বীনের দিকে আসার আহ্বান জানানোকে দাওয়াহ বলা হয়। দাওয়াহ হলো পৃথিবীতে আল্লাহর হুকুমাত এবং ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মানুষদেরকে আহ্বান করা। আর যিনি বা যারা ইসলামের দাওয়াতের কাজ করেন তাকে দাঈ বা দাওয়াত প্রদানকারী বলে।বস্তুত আত্মবিস্মৃত মানবজাতিকে আল্লাহর পথে আহ্বান করাই ছিল নবি-রসুলদের প্রধানতম দায়িত্ব। শেষ নবি হযরত মুহাম্মদ (সা.)-কে কুরআন মাজিদে দাঈ (দাওয়াত দাতা) উপাধিতে ভূষিত করা হয়েছে। ইরশাদ হয়েছে- "আল্লাহর অনুমিতক্রমে তাঁর দিকে আহ্বানকারীরূপে এবং উজ্জ্বল প্রদীপরূপে (আমি আপনাকে প্রেরণ করেছি)।” (সূরা আহযাব : ৪৬)তাই বলা যায়, জনাব আনোয়ারের যুক্তিপূর্ণও জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে মানুষের নিকট ইসলামের বাণী পৌছে দেন। তার এ কাজের মধ্যে ইসলামি দাওয়াহ এর বৈশিষ্ট্য ফুটে উঠেছে, এজন্য তাকে দাঈ বলা হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আনোয়ারের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর