জনাব সানোয়ায়ের বক্তব্যের বিষয় কী? মানবজীবনের তার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: জনাব সানোয়ারের বক্তব্যের বিষয়-পরিবেশ সংরক্ষণ।মানুষের জীবন প্রবাহ ও বিকাশের জন্য যা কিছু প্রয়োজন তার সম্মিলিত অবস্থা ও পারস্পরিক সম্পর্ককে পরিবেশ বলে। মানবজীবনে পরিবেশ সংরক্ষণের প্রভাব অপরিসীম।পরিবেশ সুরক্ষার অন্যতম হাতিয়ার হচ্ছে- গাছ-গাছালি, গাছ-গাছালি কেটে বনভূমি উজাড় করার ফলে পরিবেশের বিপর্যয় ঘটে। এজন্য রসুল (সা.) গাছ-গাছালি লাগানোর ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। গাছ-গাছালি অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড হ্রাস করে, অতিবৃষ্টি-অনাবৃষ্টি রোধ করে এবং মাটি ক্ষয়রোধ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখাও গুরুত্বপূর্ণ। যেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা, কফ, থুথু, বর্জ্য ও মলত্যাগে পরিবেশ দূষিত হয়ে স্বাস্থের মারাত্মক ক্ষতি করে। নোংরা ও দূষিত পরিবেশ রোগব্যাধির প্রধান কারণ। তাই প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব সানোয়ার গাছ না কাটা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করার মাধ্যমে মানুষকে পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করছেন। সুস্থ, সুন্দর জীবন লাভের জন্য পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব সানোয়ায়ের বক্তব্যের বিষয় কী? মানবজীবনের তার প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর