রাসেলের কর্মকান্ডে কোন ধরনের ব্যাংকিং কর্মকান্ড ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: রাসেলের কর্মকাণ্ডে প্রচলিত ব্যাংকিং কর্মকাণ্ড ফুটে উঠেছে।প্রচলিত ব্যাংক ইসলামি ব্যাংক থেকে আলাদা। প্রচলিত ব্যাংক মানব রচিত ঐতিহ্যগত ধারা অনুযায়ী পরিচালিত। এটি সাধারণ মানুষের সেবা ও কল্যাণের ব্যাপারে নির্বিকার, অর্থের ব্যবসার মাধ্যমে সমাজের মুষ্টিমেয় শ্রেণির ভাগোন্নয়নেই এর প্রধান ভূমিকা পরিলক্ষিত হয়। প্রচলিত ব্যাংকের আয়ের উৎস সুদ, এতে ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক মহাজন-খাতকের। গ্রাহকের লাভ-লোকসানের দায়দায়িত্ব ব্যাংক বহন করে না। ব্যাংক গ্রাহকের নিকট থেকে নির্ধারিত সুদ পুরাপুরি আদায় করে নেয়। অথচ ইসলামে সুদভিত্তিক অর্থনীতিকে পুরাপুরি হারাম ঘোষণা করা হয়েছে, কুরআন মাজিদে ইরশাদ হয়েছে- "আল্লাহ তায়ালা বেচাকেনাকে বৈধ ও সুদকে অবৈধ করেছেন।" (সূরা বাকারা: ২৭৫) উদ্দীপকে রাসেল প্রচলিতব্যবস্থায় পরিচালিত একটি ব্যাংক থেকে লোন গ্রহণ করেছে। যে ব্যাংকের মূলভিত্তি সুদ, আর ইসলামে সুদের সকল প্রকার লেনদেন হারাম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রাসেলের কর্মকান্ডে কোন ধরনের ব্যাংকিং কর্মকান্ড ফুটে উঠেছে? ব্যাখ্য…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর