উদ্দীপকে বর্ণিত ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনামূলক পরিচয় তুলে ধর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অর্থব্যবস্থা হলো ইসলামি অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনামূলক পরিচয় তুলে ধরা হলো-১. ইসলামি অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র কুরআন-সুন্নাহ হতে উৎসারিত। অন্যদিকে পুঁজিবাদি ও সমাজতান্ত্রিক অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র মানব রচিত। ২. ইসলামি অর্থনীতিতে তাকওয়ার মূল্য অনেক বেশি, আর পাশ্চাত্য অর্থনীতিতে ব্যক্তিস্বার্থ বা রাষ্ট্রস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ৩. ইসলামি অর্থব্যবস্থায় আখিরাতের চিন্তা প্রাধান্য পায়। আর অন্যদিকে পাশ্চাত্য অর্থব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। ৪. ইসলামি অর্থনীতি ইসলাম ধর্মের মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। আর পাশ্চাত্য অর্থনীতি ধর্মনিরপেক্ষতার ধ্যানধারণার ওপর প্রতিষ্ঠিত। এতে ধর্মের কোনো স্থান নেই। ৫. ইসলামি অর্থনীতিতে সম্পদের একমাত্র মালিক আল্লাহ, মানুষ সম্পদে প্রতিনিধিত্ব করে মাত্র, পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের নিরঙ্কুশ ব্যক্তিমালিকানা স্বীকৃত। আর সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। ৬. ইসলাম মানুষকে ভোগের চেয়ে ত্যাগের নির্দেশ দেয়। আর পাশ্চাত্য অর্থনীতি ভোগের প্রবণতা বাড়ানোর প্রতি বেশি উৎসাহ দেয়। ৭. যা মানবকল্যাণ সাধন করে না এবং আল্লাহর পথের অন্তরায় তা ইসলামের দৃষ্টিতে সম্পদ নয়। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থব্যবস্থায় প্রবৃত্তির তাড়নায় যা কিছু প্রয়োজন, সবই সম্পদ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইসলামি অর্থব্যবস্থার সাথে পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক …
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর