উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির দাবি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি হলো 'একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যে রয়েছে অর্থের নিরাপত্তা, মানুষের স্বস্তি ও ভারসাম্যপূর্ণতা। সুতরাং উদ্দীপকে বর্ণিত দাবিটি যথার্থ।ইসলামি অর্থব্যবস্থা দেশের প্রতিটি মানুষের জীবনযাত্রার মৌলিক প্রয়োজন যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করে। শোষণ, বঞ্চনা, অসাম্য ও অবিচারের মূল উৎস হলো মূল্যবোধহীন ও নীতিবিবর্জিত অর্থব্যবস্থার আধিপত্য। ইসলামি অর্থব্যবস্থা নির্যাতিত ও বঞ্চিতদের এমন সব সুযোগ-সুবিধা দেয় যাতে তারা পৃথিবীতে ন্যায়সংগতভাবে জীবনযাপন করতে পারে। উপার্জনকারী তার উপার্জিত অর্থসম্পদ আল্লাহর নির্দেশ মোতাবেক নিজের জন্য ব্যয় করবে। পরিবারবর্গের জন্য ব্যয় করবে এবং জনসাধারণের সার্বিক কল্যাণের জন্য খরচ করবে। এভাবে ব্যয় করলে সমাজে ও রাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য লাঘব হবে এবং নির্যাতিত ও বঞ্চিতদের মাঝে শান্তি বিরাজ করবে। ইসলামি অর্থব্যবস্থা একটি আদর্শিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ তাঁর প্রতিনিধি হিসেবে তা ব্যবহার করেন। এ ব্যবস্থায় সম্পদের সুষম ও ভারসাম্যপূর্ণ বণ্টননীতি অনুসরণ করা হয়। দারিদ্র্য বিমোচনে ইসলামি অর্থব্যবস্থার তাৎপর্য অপরিসীম। এ অর্থব্যবস্থায় ধনীদের সম্পদে গরিবদের জন্য নির্ধারিত অংশ রয়েছে। ইসলামের বিধান অনুযায়ী সঠিকভাবে যাকাত প্রদানের মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে। ইসলামি অর্থব্যবস্থায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পরিশেষে তাই বলা যায়, একমাত্র ইসলামি অর্থব্যবস্থার মধ্যেই রয়েছে অর্থের নিরাপত্তা, মানুষের স্বস্তি ও ভারসাম্যপূর্ণতা। উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটি তাই যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির দাবি মূল্যায়ন কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর