শাহেদা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: শাহেদা ও রিতার চিন্তাধারা ইসলামি অর্থব্যবস্থার পরিপন্থি। দৈনন্দিন জীবনে অর্থ উপার্জন ও ব্যয় সংক্রান্ত সকল কার্যক্রম যে অর্থব্যবস্থায় ইসলামি শরিয়তের নিয়ম-নীতি অনুসারে থাকে তাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। এটি সুদমুক্ত এবং মানবকল্যাণময় ও ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থা প্রচলিত পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পূর্ণ বিপরীতধর্মী।পুঁজিবাদী অর্থব্যবস্থাকে ধনতন্ত্র বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থাও বলা হয়। ব্যক্তিমালিকানায় সীমাহীন অধিকারের ভিত্তিতে যে অর্থব্যবস্থায় যে কোনো উপায় অর্থোপার্জন ও ব্যয়ের সুযোগ থাকে তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। এ ব্যবস্থায় বৈধতা-অবৈধতার পরোয়া থাকে না। পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রতিক্রিয়া হিসেবে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়। এ ব্যবস্থায় অবাধ ও স্বেচ্ছাচারী ব্যক্তিমালিকানার পরিবর্তে সামষ্টিক মালিকানা প্রবর্তিত হয়। এতে উৎপাদন, উপার্জন, ব্যয় বণ্টন সমস্ত প্রক্রিয়া রাষ্ট্রের হাতে ন্যাস্ত থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শাহেদা ও রিতা, রাজনৈতিক মতাদর্শে শাহেদা পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে আর রিতা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পক্ষে যুক্তি দাঁড় করায়। তাদের এরূপ চিন্তাধারা যে ইসলামি অর্থব্যবস্থার পরিপন্থি তা উক্ত সংজ্ঞাগুলো থেকেই সুস্পষ্ট হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শাহেদা ও রিতার চিন্তাধারা কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর