হাসানের প্রতিবেশীর বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: না, ইসলামি ব্যাংকিং সম্পর্কে হাসানের প্রতিবেশীর বক্তব্যের সাথে আমি একমত না। ইসলামি ব্যাংকিং হলো ইসলামি নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা। এটি অর্থনৈতিক ক্ষেত্রে সুদি লেনদেনকে নিরুৎসাহিত করে এবং শরিয়ত মোতাবেক ব্যবসা-বাণিজ্য করাকে উৎসাহিত করে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, 'আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন' (সুরা আল-বাকারা: ২৭৫)। তাছাড়া ইসলামি ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, বরং ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন। তাই হাসানের প্রতিবেশী মন্টুর বক্তব্যটি যথার্থ নয়। উদ্দীপকের হাসান ইসলামি ব্যাংকে টাকা রাখলে তার প্রতিবেশী মন্ট তাকে বলেন, 'তোমার টাকা কাছের যেকোনো ব্যাংকে রাখলেই পারতে, কারণ সব ব্যাংকই এক। কেউ লাভ এবং কেউ সুদ বলে গ্রাহককে সুবিধা দেয়। ইসলামি ব্যাংকিং সম্পর্কে তার এ মন্তব্যটি সম্পূর্ণ ভুল। কারণ ইসলামি ব্যাংকিং সুদকে নিরুৎসাহিত করে ব্যবসাকে বৈধতা দেয়। এর মূল উদ্দেশ্য হলো ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনের ক্ষেত্রে জনকল্যাণ নিশ্চিত করা। তাই বলা যায়, ইসলামি ব্যাংকিং লাভ বা সুদ নয়, বরং জনগণ ও দেশের কল্যাণের স্বার্থেই তাদের কার্যক্রম পরিচালনা করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি ব্যাংকিং সম্পর্কে হাসানের প্রতিবশীর বক্তব্য মোটেই সমর্থনযোগ্য নয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
হাসানের প্রতিবেশীর বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর