শেয়ারFacebookWhatsApp

বায়তুল মাল কী?

উত্তর: ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার হলো বায়তুল মাল।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

বায়তুল মাল কী?

উদ্দীপক

জসিম সাহেব প্রতিমাসে এমন একটি ব্যাংকে কিছু টাকা সঞ্চয় করেন, যে ব্যাংক সুদের পরিবর্তে ব্যবসাকে উৎসাহিত করে। লাভ-লোকসানের দায়ভার গ্রহণের শর্তে আমানত গ্রহণ ও বিনিয়োগ করে এবং অবৈধ ও ক্ষতিকর পণ্যের ব্যবসাকে পরিহার করার নীতি অনুসরণ করে। অপরদিকে জনাব জাবের একজন কৃষক। এ বছর তার জমিতে ধানের ফলন ভালো হয়েছে। তাই তিনি ফসলের দশ ভাগের এক ভাগ গরিবদের জন্য সরকারি তহবিলে জমা দেন।

ঢাকা সিটি কলেজ · 2024

উত্তর

ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগার হলো বায়তুল মাল।

উত্তর

জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হলো ব্যক্তির নিজস্ব মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ থাকা। জাকাতের নিসাব হলো সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা, রৌপ্য অথবা এর সমপরিমাণ টাকা-পয়সা। যাদের নিসাব পরিমাণ সম্পদের ব্যক্তিমালিকানা এক বছর পূর্ণ হয় তাদের ওপর জাকাত ফরজ। ব্যাবহারিক ও সাংসারিক দ্রব্যসামগ্রীতে জাকাত দিতে হবে না। তাই জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ থাকা।

উত্তর

উদ্দীপকে জনাব জাবেরের কর্মকাণ্ড উশরের প্রতি ইঙ্গিত করে। উশর অর্থ এক-দশমাংশ। শরিয়তের পরিভাষায়, কৃত্রিম সেচের মাধ্যমে উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ এবং প্রাকৃতিক প্রবাহের পানির মাধ্যমে উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে আদায় করাকে উশর বলে । জনাব জাবেরের কর্মকাণ্ডে এটি পরিলক্ষিত হয়। উদ্দীপকের জনাব জাবের একজন কৃষক। এ বছর তার জমিতে ধানের ফলন ভালো হয়েছে। তাই তিনি তার ফসলের দশ ভাগের এক ভাগ গরিবদের জন্য সরকারি তহবিলে জমা দেন। তার এরূপ দান ইসলামি অর্থব্যবস্থায় উশর হিসেবে পরিচিত। উশর গরিব-দুঃখীদের অভাব মোচন করে। উশরের অর্থ গরিব-দুঃখীদের মাঝে প্রদান করার ফলে তারা মূলধন গঠনের সুযোগ পায় এবং নতুন নতুন উৎপাদনশীল কাজে সেই অর্থ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। ফলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয়। ধনী-গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে। এছাড়া উশর আদায়ের ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুতরাং বলা যায়, ইসলামি অর্থব্যবস্থায় উশরের গুরুত্ব অপরিসীম।

উত্তর

উদ্দীপকে ইসলামি ব্যাংকিং পদ্ধতির কথা বলা হয়েছে, যার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। যে ব্যাংকিং ব্যবস্থায় সমস্ত কার্যক্রম তথা পুঁজি সংগ্রহ, অর্থ বিনিয়োগ, ক্রয়- বিক্রয়, জমা গ্রহণ, লভ্যাংশ প্রদান ইত্যাদি ইসলামি শরিয়তের আলোকে পরিচালিত হয় তাকে ইসলামি ব্যাংকিং বলে। ইসলামি ব্যাংকিং এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামি শরিয়াহ অনুসারে আর্থিক ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এজন্য এই ব্যবস্থায় অবৈধ পণ্যের ব্যবসাকে পরিহার করা হয়েছে এবং সুদের পরিবর্তে ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে। উদ্দীপকে ইসলামি ব্যাংকিং ব্যবস্থারই বর্ণনা দেওয়া হয়েছে। ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় সুদের পরিবর্তে ব্যবসাকে উৎসাহিত করা হয় । এটি শরিয়তসম্মত আমানত ও বিনিয়োগ পদ্ধতি অনুসরণ এবং অবৈধ পণ্য পরিহার করে। ইসলামি ব্যাংক অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষকে ইসলামি শরিয়তসম্মত উপায়ে সঞ্চয় ও বিনিয়োগ করতে অনুপ্রাণিত করে। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এছাড়াও জাকাত ফান্ডের মাধ্যমে গরিবদের আর্থিক সহযোগিতা করে থাকে। মুসলিম উম্মাহ কিছুতেই সুদভিত্তিক অর্থব্যবস্থা গ্রহণ করতে পারে না। তাই শরিয়তসম্মত অর্থনৈতিক পদ্ধতিতে ইসলামি ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব ব্যাপক। কারণ মুসলমানদের জন্য আর্থিক লেনদেনের একমাত্র মাধ্যম হচ্ছে ইসলামি ব্যাংকিং পদ্ধতি। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা লাভের জন্য ইসলামি ব্যাংকিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত এই ব্যবস্থার মাধ্যমে অর্থনেতিক কার্যক্রম পরিচালনা করা।
HSCIslamic Studies 1st Paperঢাকা সিটি কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।