শেয়ারFacebookWhatsApp

যাকাতের পরিচয় দাও।

উত্তর: নিসাব পরিমাণ সম্পদের মালিকের বছরান্তে চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ তায়ালার নির্দেশিত খাতে দান করাকে যাকাত বলে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

যাকাতের পরিচয় দাও।

উদ্দীপক

একজন মুসলিম জমিদার জমিতে পানি সেচ ও সার ব্যবহার করে ১০০ মণ ধান উৎপাদন করলেন। এ খবর শুনে দরিদ্র লোকজন তার কাছে আসলেন এবং ধান চাইলেন। ফলে জমিদার বড় ছেলেকে ডেকে বললেন, এখান থেকে ৩ মণ ধান তাদের মধ্যে বণ্টন করে দাও। এ দৃশ্য দেখে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছোট ছেলে বললেন, বাবা ৩ মণ ধানে গরিবের হক আদায় হবে না, তোমার মোট উৎপাদিত ফসলের এক-বিশমাংশ প্রদান করতে হবে।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

নিসাব পরিমাণ সম্পদের মালিকের বছরান্তে চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ তায়ালার নির্দেশিত খাতে দান করাকে যাকাত বলে।

উত্তর

ইসলামি রাষ্ট্রে স্থায়িভাবে বসবাসরত অমুসলিমদের ওপর রাষ্ট্র কর্তৃক জনপ্রতি বাৎসরিক ধার্যকৃত করকে 'জিজিয়া' বলে। মুসলিম ফকিহগণের মতে, অমুসলিম জিজিয়া করদাতাকে প্রাপ্তবয়স্ক, সুস্থ ও কর্মক্ষম পুরুষ হতে হবে। তবে মহিলা, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী, উন্মাদ ও দাসদের এ কর আদায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। করদাতাদের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী এর হার নির্ধারিত হবে। এই করের বিনিময়ে ইসলামি রাষ্ট্র তাদেরকে সব ধরনের নিরাপত্তা দিবে।

উত্তর

উদ্দীপকে গরিবদের মাঝে ফসলের বণ্টন ইসলামের 'উশর' বিধানকে নির্দেশ করে।ইসলামি রাষ্ট্রে আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে উশর। উশর আরবি শব্দ। এর অর্থ এক-দশমাংশ। জমির উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ কর হিসেবে রাষ্ট্রকে দেওয়ার নাম উশর। একে 'ফসলি কর' বলে। আল্লাহ তায়ালা বলেন, "যখন ফসল পাবে, তখন তা খাও এবং ফসল কাটার দিন তা থেকে আল্লাহর হক আদায় কর। আর তোমরা অপচয় করবে না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।”(সূরা আনআম: ১৪১)অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মুসলিম জমিদারের জমিতে উৎপাদিত ১০০ মণ ধানের একটা নির্দিষ্ট পরিমাণ গরিব-দুঃখী, অসহায় মানুষদের মাঝে দান করা ইসলামের 'উশর' বা 'ফসলি কর' এর বিধানকেই নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে ছোট ছেলের উক্তিটি উশরের নিসাব সম্পর্কে।আবাদি জমি দুইভাবে চাষাবাদ করা হয়ে থাকে। কোনো কোনো জমিতে বিনা সেচে প্রাকৃতিক বৃষ্টি বা ঝরনার পানির সাহায্যে চাষাবাদ হয়ে থাকে। আবার কোনো কোনো জমিতে কৃত্রিম সেচের সাহায্যে চাষাবাদ করতে হয়। এই দুই ধরনের জমির উৎপন্ন ফসলের করের নিসাব দুই রকম। মহানবি (সা.) বলেছেন, "যে জমিকে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে তা থেকে ফসলের দশ ভাগের এক ভাগ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ (অর্ধ উশর) দিতে হবে।” (বুখারি, আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজাহ)উদ্দীপকে জমিদারের জমিতে সেচের মাধ্যমে ফসল উৎপাদন হওয়াতে ছোট ছেলে এক-বিশমাংশ উশর আদায় করতে বলেছেন। অর্থাৎ উৎপাদিত ১০০ মণ ধানের এক-বিশমাংশ বা ৫ মণ প্রদান করতে হবে। এক্ষেত্রে ৩ মণ প্রদান করলে উশর আদায় হবে না। উশরের সামাজিক গুরুত্ব ও প্রভাব অপরিসীম। এর মাধ্যমে সমাজে ধনী-দরিদ্র্যের বৈষম্য দূর হয়, দূরত্ব লাঘব হয়। বৈষম্যের দরুন ধনী ও গরিবের মধ্যে এক বিরাট ব্যবধান ও দূরত্ব সৃষ্টি হয়। ধনীরা দরিদ্রদের 'অবহেলা করে, আর দরিদ্ররা ধনীদের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করে। ফলে তাদের মাঝে এক বৈরিতা সৃষ্টি হয়। রীতিমতো উশর সাদকা প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রের এমন ব্যবধান ঘুচে যায়। উশর যেমন গরিবদের আর্থিক নিরাপত্তা বিধানে সহায়ক, তেমনি সামাজিক নিরাপত্তা বিধানেও অত্যন্ত কার্যকর।
HSCIslamic Studies 1st Paperরাজশাহী কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।