শেয়ারFacebookWhatsApp

যাকাত কীভাবে পরস্পরের মধ্যে সেতুবন্ধ রচনা করে? ব্যাখ্যা কর।

উত্তর: মুসলমান পরস্পর ভাই ভাই। যাকাত ব্যবস্থার ফলে ধনী-দরিদ্রের বৈষম্য দূর হয়। ভ্রাতৃত্ব আরও মজবুত হয়। যাকাতের মাধ্যমে ধনী-গরিবের এই বৈষম্য বা ব্যবধান ঘুচে যায়। মহানবি (স.) বলেন, যাকাত ইসলামের (ভ্রাতৃত্ব বন্ধনের) সেতু। (মুসলিম) ধনীদের যাকাতদানের ফলে দারিদ্র্য বিমোচন হয় এবং দরিদ্ররা সচ্ছল হতে থাকে। পরস্পরের মাঝে তৈরি হয় ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন। এভাবেই যাকাত পরস্পরের মধ্যে সেতুবন্ধ রচনা করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

যাকাত কীভাবে পরস্পরের মধ্যে সেতুবন্ধ রচনা করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মামুন উচ্চশিক্ষার্থে একটি দেশে গমন করে। তখন সে জানতে পারে সহপাঠী আনাসের পিতা সেচের মাধ্যমে উৎপাদিত দুই হাজার মণ গম থেকে একশ মণ গম সরকারের তহবিলে জমা দেয়। সে দেখতে পায়, দেশটিতে সৃষ্টিকর্তাকে সম্পদের মূল স্বত্বাধিকারী মনে করা হয়। সকল বিনিয়োগ ও লেনদেন সম্পন্ন হয় লাভ-ক্ষতির ভিত্তিতে। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান বছরান্তে মোট সম্পদের নির্দিষ্ট অংশ রাষ্ট্রের বিশেষ তহবিলে জমা দেয়। সে আরও লক্ষ করেছে, এখানে কেউ ভিক্ষা করে না এবং ধনী-দরিদ্রের ব্যবধানও খুব বেশি নয়।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

ইসলামি ব্যাংকিং বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে। যার সকল প্রকার কাজকর্ম ও আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত।

উত্তর

মুসলমান পরস্পর ভাই ভাই। যাকাত ব্যবস্থার ফলে ধনী-দরিদ্রের বৈষম্য দূর হয়। ভ্রাতৃত্ব আরও মজবুত হয়। যাকাতের মাধ্যমে ধনী-গরিবের এই বৈষম্য বা ব্যবধান ঘুচে যায়। মহানবি (স.) বলেন, যাকাত ইসলামের (ভ্রাতৃত্ব বন্ধনের) সেতু। (মুসলিম) ধনীদের যাকাতদানের ফলে দারিদ্র্য বিমোচন হয় এবং দরিদ্ররা সচ্ছল হতে থাকে। পরস্পরের মাঝে তৈরি হয় ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন। এভাবেই যাকাত পরস্পরের মধ্যে সেতুবন্ধ রচনা করে।

উত্তর

উদ্দীপকে আনাসের পিতার দেওয়া রাজস্বটি হলো উশর।উশর হলো জমিতে উৎপন্ন ফসলের যাকাত। মুসলিমদের মালিকানাধীন ও আবাদকৃত জমিতে উৎপন্ন ফসলের ওপর উশর ধার্য করা হয়। উশর আদায় করা ফরজ। জমিতে উৎপন্ন ফসল কম হোক বা বেশি হোক তার উশর আদায় করতে হবে। রাসূলুল্লাহ (সা.) এ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা' দিয়ে বলেছেন, 'যে জমি বৃষ্টির পানি ও ঝরনার পানি সিক্ত করে তা থেকে ফসলের দশ ভাগের এক ভাগ এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় সেগুলো থেকে ফসলের বিশ ভাগের এক ভাগ আদায় করতে হবে।' (সহিহ বুখারি) আর আনাসের পিতার কর্মকাণ্ডে এই নির্দেশনারই প্রতিফলন পরিলক্ষিত হয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, মামুনের সহপাঠী আনাসের পিতা উৎপাদিত দুই হাজার মণ গম থেকে একশ মণ গম সরকারের তহবিলে জমা দেন। রাসুল (সা.)-এর নির্দেশনা অনুযায়ী যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় সেগুলো থেকে ফসলের 'বিশ ভাগের এক ভাগ' উশর আদায় করতে হবে। আনাসের পিতাও মোট উৎপন্ন ফসলের ২০ ভাগের ১ ভাগ যাকাত দেন। এর থেকে স্পষ্ট বোঝা যায়, তিনি উশর আদায় করেছেন। সুতরাং বলা যায়, আনাসের পিতা তার জমিতে উৎপন্ন মোট ফসলের 'বিশ ভাগের এক ভাগ' উশর আদায় করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান।ইসলামি অর্থব্যবস্থা হলো কুরআন-সুন্নাহর আলোকে মানুষের সম্পদ উপার্জন, বণ্টন ও ব্যয়ের নির্দেশনা। এটি একটি মানবকল্যাণময় ও প্রগতিশীল অর্থব্যবস্থা। যাকাত, হালাল উপার্জন ও ইসলামি শরিয়তের অনুসরণ এ অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য, যা উদ্দীপকের দেশটির ক্ষেত্রে লক্ষণীয়। দারিদ্র্য বিমোচনে ইসলামি অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ইসলামি অর্থব্যবস্থা একটি আদর্শিক অর্থব্যবস্থা। এ অর্থব্যবস্থায় সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ তাঁর প্রতিনিধি হিসেবে তা ব্যবহার করেন। এ ব্যবস্থায় সম্পদের সুষম ও ভারসাম্যপূর্ণ বণ্টননীতি অনুসরণ করা হয়। দারিদ্র্য বিমোচনে ইসলামি অর্থব্যবস্থার তাৎপর্য অপরিসীম। এ অর্থব্যবস্থায় ধনীদের সম্পদে গরিবদের জন্য নির্ধারিত অংশ রয়েছে। ইসলামের বিধান অনুযায়ী সঠিকভাবে যাকাত প্রদানের মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে। ইসলামি অর্থব্যবস্থায় বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের মামুন উচ্চশিক্ষার্থে একটি দেশে গমন করে দেখতে পায়, সে দেশে সৃষ্টিকর্তাকে সম্পদের মূল স্বত্বাধিকারী মনে করা হয়। সকল বিনিয়োগ ও লেনদেন লাভ-ক্ষতির ভিত্তিতে করা হয়। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান বছরান্তে মোট সম্পদের একটি অংশ রাষ্ট্রের বিশেষ তহবিলে জমা দেয়। সে আরও লক্ষ করেছে এখানে কেউ ভিক্ষা করে না। প্রকৃতপক্ষে এসব বৈশিষ্ট্য ইসলামি অর্থব্যবস্থারই প্রতিচ্ছবি প্রকাশ করে।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ধনী-গরিবের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য কমানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে ইসলামি অর্থব্যবস্থা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

যাকাত কীভাবে পরস্পরের মধ্যে সেতুবন্ধ রচনা করে? ব্যাখ্যা কর। | Prosthuti