সুদ ইসলামে নিষিদ্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সুদ হচ্ছে শোষণের হাতিয়ার। সুদ মানুষের মধ্যে কার্পণ্য, স্বার্থপরতা, হৃদয়হীনতা, নিষ্ঠুরতা ইত্যাদি অসৎ গুণাবলিই সৃষ্টি করে। এটি একটি অকল্যাণকর ব্যবস্থা। চক্রবৃদ্ধি হারে সুদ পরিশোধ করতে গিয়ে গ্রহীতাকে অনেক সময় সর্বস্বান্ত হতে হয়। বিপদে পড়ে সুদ গ্রহণ করতে গিয়ে মরণ ফাঁদে পা রাখতে হয়। সহায় সম্বল সব খোয়াতে হয়। জাহিলিয়া যুগে এভাবে চক্রবৃদ্ধি হারে সুদের কারবার প্রচলিত হয়। এ ব্যবস্থার মারাত্মক পরিণতিতে সহায়-সম্বল হারিয়ে মানুষ তাদের স্ত্রী কন্যাকে পর্যন্ত সুদখোরদের হাতে তুলে দিতে বাধ্য হতো। এসব কুফলের কারণে ইসলামে সুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সুদ ইসলামে নিষিদ্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর