শেয়ারFacebookWhatsApp

ইসলামি অর্থনীতিতে সুদের বিধান কী?

উত্তর: ইসলামি অর্থনীতিতে সুদের বিধান হলো হারাম।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলামি অর্থনীতিতে সুদের বিধান কী?

উদ্দীপক

অর্থনীতিবিদ আব্দুল মুগনী স্যার ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত. অর্থব্যবস্থার ওপর গবেষণা করে উপলব্ধি করেন যে, ইসলামি অর্থব্যবস্থা কল্যাণমুখী। সম্পদের সুষম বণ্টন নীতি, যাকাত, উশর ও সাদকাহ বিদ্যমান থাকায় তিনি এ অর্থব্যবস্থার প্রতি আকৃষ্ট হন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

ইসলামি অর্থনীতিতে সুদের বিধান হলো হারাম।

উত্তর

'যাকাত' আরবি শব্দ। এর অর্থ- পবিত্রতা বা পরিশোধক এবং বৃদ্ধি বা পরিবর্ধক। যদি কোনো মুসলমান নর-নারী সারা বছরের জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয় বাদে বছর শেষে নিসাব বা নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী হয় এবং তা পূর্ণ এক বছর তার কাছে সঞ্চিত থাকে তবে 'তার চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ তায়ালার নির্দেশিত খাতে দান করাকে 'যাকাত' বলে। যাকাত দেওয়া ফরজ।। যাকাত ইসলামের তৃতীয় রুকন।

উত্তর

আমি মুগনী স্যারের সাথে একমত। সমগ্র বিশ্বে পুঁজিবাদী, সমাজতান্ত্রিক এবং ইসলামি অর্থব্যবস্থার মধ্যে ইসলামি অর্থব্যবস্থা সর্বোত্তম। তাই ইসলামি অর্থব্যবস্থার যথেষ্ট ভূমিকা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-সম্পদের সুষম বণ্টন : ইসলামি অর্থব্যবস্থায় সম্পদ কুক্ষিগত করেরাখা অত্যন্ত ঘৃণিত। আবার সম্পদ যেভাবে ইচ্ছা ব্যয় বা অপচয় করাও ঠিক নয়। ইসলামি অর্থব্যবস্থায় ধনী-গরিব সকলের কাছে সম্পদ থাকবে। ধনীদের সম্পদের যাকাত গরিবদেরকে প্রদান করতে হবে। তাই সকলের মধ্যে সুষম বণ্টনের ক্ষেত্রে ইসলামি অর্থব্যবস্থার ভূমিকা ও গুরত্ব অপরিসীম। অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা: এ অর্থব্যবস্থায় শোষণের কোনো সুযোগ নেই। ধনী দিন দিন ধনী হবে আর গরিব দিন দিন নিঃস্ব থেকে নিঃস্ব হবে এমন সুযোগ ইসলামি অর্থব্যবস্থায় নেই। এ অর্থব্যবস্থা অর্থনৈতিক বৈশম্য দূর করে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা করে।দারিদ্র্য বিমোজন: এ অর্থব্যবস্থায় যাকাত, সাদাকাত, অসিয়ত ইত্যাদি থেকে প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহারে দরিদ্র ও অভাবীরা সরাসরি লাভবান হয়। এতে দারিদ্র্য ও বেকারত্ব হ্রাস পায়।তাই অর্থনীতিবিদ আব্দুল মুগনীর সাথে একমত হয়ে আমি বলব, ইসলামি অর্থব্যবস্থা কল্যাণমুখী। সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা এ অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি অর্থব্যবস্থার সাথে বিদ্যমান পাশ্চাত্যের প্রচলিত পুঁজিবাদী অর্থনীতিতে বিস্তর পার্থক্য রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সাদৃশ্যও আছে। নিচে বিদ্যমান পাশ্চাত্য অর্থনীতি ও ইসলামি অর্থনীতির তুলনামূলক আলোচনা করা হলো-১. উৎসগত: ইসলামি অর্থনীতির নীতিমালা, তত্ত্ব ও সূত্র কুরআন ও সুন্নাহ হতে উৎসারিত। পক্ষান্তরে, পুঁজিবাদী অর্থনীতির যাবতীয় নীতিমালা, তত্ত্ব ও সূত্র মানব রচিত।২. আধ্যাত্মিকতা : ইসলামি অর্থনীতি বস্তুগত কল্যাণের চেয়ে রুহানি বা আধ্যাত্মিক কল্যাণের ওপর জোর দেয়। পাশ্চাত্য অর্থনীতিতে রুহানি লাভ-ক্ষতি বলতে কিছু নেই। এটি তাদের কাছে কল্পনাবিলাস মাত্র।৩. আল্লাহর স্মরণ: ইসলামি অর্থনীতিতে তাকওয়ার মূল্য অনেক বেশি। এটি আল্লাহর অনুমোদিত পথ। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থনীতিতে ব্যক্তি স্বার্থ বা রাষ্ট্রস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।৪. পরকালে চিন্তা: ইসলামি অর্থব্যবস্থায় আখিরাত চিন্তা প্রাধান্য পায়। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থনীতি দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। ৫. বৈধ-অবৈধ বোধ: ইসলামি অর্থনীতিতে হারাম-হালাল বেছে চলা হয়। পক্ষান্তরে, পাশ্চাত্য অর্থনীতিতে বৈধ-অবৈধের বালাই নেই।৬. ধর্ম: ইসলামি অর্থনীতি ইসলাম ধর্মের মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত। পক্ষান্তেের, পাশ্চাত্য অর্থনীতি ধর্মনিরপেক্ষতার ধ্যান-ধারণার ওপর প্রতিষ্ঠিত। এতে ধর্মের কোনো স্থান নেই।উপরিউক্ত আলোচনা থেকে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি, পাশ্চাত্য অর্থনীতির তুলনায় ইসলামি অর্থনীতি অধিক কল্যাণকামী।
HSCIslamic Studies 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।