অসৎসঙ্গ কেন নৈতিক অবক্ষয়ের কারণ ? ব্যাখ্যা কর।
উত্তর: এক বন্ধু বা সঙ্গীর প্রভাব অন্য বন্ধুর ওপর পড়ে। সুতরাং স্বভাব চরিত্র দেখে সঙ্গী বেছে নিতে হবে। অনুকূল পারিপার্শ্বিকতা এবং সৎ ও প্রকৃত সঙ্গীর সাহচর্যে মানুষ তার মর্যাদার উচ্চাসন অর্জন করতে পারে। পক্ষান্তরে, প্রতিকূল পারিপার্শ্বিকতা এবং অসৎ সঙ্গীর সংস্পর্শে সে মহাধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। সৎ সঙ্গীর সাথে চললে সৎ হওয়া যায়। আর অসৎ সঙ্গীর সাথে চললে অসৎ হওয়ার সম্ভাবনাই বেশি। কথায় বলে, "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।" তাই অসৎ সঙ্গ নেতিবাচক অবক্ষয়ের অন্যতম একটি কারণ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
অসৎসঙ্গ কেন নৈতিক অবক্ষয়ের কারণ ? ব্যাখ্যা কর।
উত্তর