"ইসলাম প্রচারে বুদ্ধিবৃত্তিক জিহাদের ভূমিকা অপরিসীম।"- ব্যাখ্যা কর।
উত্তর: বুদ্ধিবৃত্তিক জিহাদের মাধ্যমে সমাজ থেকে অশান্তি, অন্যায়, অবিচার ও ফিতনা-ফাসাদ দূর করে আর্থসামাজিক ন্যায়নীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়। এ বুদ্ধিবৃত্তিক জিহাদ নানাভাবে করা যেতে পারে- বই-পুস্তক রচনা, পত্রপত্রিকায় লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার তুলে ধরা যায়। অন্যায়কারীর মুখোশ উন্মোচন করা যায়। শিল্পসাহিত্য, সংস্কৃতির মাধ্যমে অন্যায়, অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করা যায়। বর্তমান জ্ঞান-বিজ্ঞান ও যুক্তিতর্কের যুগে অন্যায়কারীরাও এ শক্তিশালী হাতিয়ারগুলো তাদের হীনস্বার্থে ব্যবহার করে। সুতরাং সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান-বিজ্ঞান ও যুক্তিতর্কের আশ্রয় নিতে হবে। তাই বলা যায়, ইসলাম প্রচারে বুদ্ধিবৃত্তিক জিহাদের ভূমিকা অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"ইসলাম প্রচারে বুদ্ধিবৃত্তিক জিহাদের ভূমিকা অপরিসীম।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর