শেয়ারFacebookWhatsApp

'সাদাকাত' শব্দের অর্থ কী?

উত্তর: 'সাদাকাত' শব্দের অর্থ দান।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

'সাদাকাত' শব্দের অর্থ কী?

উদ্দীপক

জনাব আব্দুল বারী প্রতি রমজান মাসে তার সমুদয় সম্পদ হিসাব করে সম্পদের একটি নির্দিষ্ট অংশ শরিয়ত নির্ধারিত খাতসমূহে প্রদান করেন, যাকে ইসলামের সেতুবন্ধন বলে। অন্যদিকে, জনাব ফজলুল হক এ বছর প্রাকৃতিকভাবে জমি চাষ করে ভালো ফসল পেয়েছেন। তিনি ফসল কেটে ঘরে তোলার সময় সমুদয় ফসলের একটি অংশ শরিয়ত নির্ধারিত খাতসমূহে বণ্টন করে দিয়েছেন।

Dhaka · 2025

উত্তর

'সাদাকাত' শব্দের অর্থ দান।

উত্তর

"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।" এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সুদের লেনদেনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। এ আয়াতের মাধ্যমে ব্যবসার গুরুত্ব ফুটে উঠেছে। হালাল পন্থায়, ব্যবসায় বাণিজ্য ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা বলে ঘোষণা করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আবার একই সাথে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে সুদকে গ্রহণ করা যাবে না; বরং সুদ বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়েছে। সুদকে হারাম ঘোষণা করে সুদি কারবারিদের কঠোর পরিণামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হালাল ব্যবসায়কে গ্রহণ এবং হারাম সুদকে বর্জন করতে হবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব আব্দুল বারীর কর্মের সাথে পাঠ্যবইয়ের যাকাতের সাদৃশ্য রয়েছে। যাকাত অর্থ পবিত্রতা, বৃদ্ধি পাওয়া। ইসলামি পরিভাষায়, যদি কোনো মুসলমান নরনারী সারা বছরের জীবনযাপনের প্রয়োজনীয় ব্যয় বাদে বছর শেষে নিসাব বা নির্দিষ্টপরিমাণ সম্পদের অধিকারী হয় এবং তা পূর্ণ এক বছর তার কাছে সঞ্চিত থাকে, তবে তার ৪০ ভাগের ১ ভাগ আল্লাহ তায়ালার নির্দেশিত খাতে দান করাকে 'যাকাত' বলে। যাকাত দেওয়া ফরজ। যাকাত ইসলামের তৃতীয় রুকন। ইমান ও সালাতের পরই যাকাতের স্থান। যাকাত ধনী ও গরিবের ব্যবধান ঘুচিয়ে উভয় শ্রেণির মাঝে যোগসূত্র স্থাপন করে। মহানবি (সা.) বলেন, "যাকাত ইসলামের (ভ্রাতৃত্ববন্ধনের) সেতু।" (মুসলিম)। সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুল বারী তার সমুদয় সম্পদ হিসাব করে শরিয়ত নির্ধারিত খাতে নির্দিষ্ট অংশ প্রদান করে তার উক্ত কাজটি যাকাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বলা যায় তিনি যাকাত আদায় করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব ফজলুল হক উশর আদায় করেছেন। ১০ ভাগের ১ ভাগ কর হিসেবে ইসলামি রাষ্ট্রকে দেওয়ার নাম উশর। একে ফসলি করও বলে। উশর আদায় করা ফরজ। মহান আল্লাহ বলেন, আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না।" (সূরা আল-আনআম: ১৪১)। উশর অর্থ এক-দশমাংশ। ইসলামি পরিভাষায়, জমির উৎপন্ন ফসলের "যখন ফসল পাকে তখন তা খাও এবং ফসল কাটার দিন তা থেকে আল্লাহর হক আদায় কর। আর তোমরা অপচয় করবে না। নিশ্চয়ই উশরের নিসাব সম্পর্কে মহানবি (সা.) বলেছেন, “যে জমিকে বৃষ্টির পানি ও নদীর পানি সিক্ত করে তা থেকে ফসলের ১০ ভাগের ১ (উশর) এবং যেসব জমি সেচের মাধ্যমে সিক্ত হয় তা থেকে ফসলের ২০ ভাগের ১ ভাগ (অর্ধ উশর) দিতে হবে।” (বুখারি, আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজাহ) উদ্দীপকে ফজলুল হক এ বছর প্রাকৃতিকভাবে জমি চাষ করে সেখান থেকে সমুদয় ফসলের একটা অংশ শরিয়ত নির্ধারিত খাতসমূহে দান করে দিয়েছেন। তাই বলা যায়, তার উক্ত কাজটি শরিয়তের উশর বিধানের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSCIslamic Studies 1st PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।