"আর আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।
উত্তর: "আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।" এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সুদের লেনদেনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। এ আয়াতের মাধ্যমে ব্যবসার গুরুত্ব ফুটে উঠেছে। হালাল পন্থায়, ব্যবসায় বাণিজ্য ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা বলে ঘোষণা করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আবার একই সাথে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে সুদকে গ্রহণ করা যাবে না; বরং সুদ বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়েছে। সুদকে হারাম ঘোষণা করে সুদি কারবারিদের কঠোর পরিণামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং হালাল ব্যবসায়কে গ্রহণ এবং হারাম সুদকে বর্জন করতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"আর আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর