শেয়ারFacebookWhatsApp

“মানবকল্যাণে সম্পদ”- ব্যাখ্যা কর।

উত্তর: 'মানব কল্যাণে সম্পদ' বলতে ইসলামি অর্থব্যস্থার বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। ইসলামি অর্থব্যস্থা মানবকল্যাণভিত্তিক। এ অর্থব্যবস্থা ভারসাম্যপূর্ণ অর্থব্যস্থা। এখানে শোষণের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা এ “অর্থব্যবস্থায় আল্লাহকে সকল সম্পদের মালিক মনে করা হয়। সম্পদ ধনীদের হাতেও পুঞ্জিভূত হয় না। ইসলামি শরিয়ত মোতাবেক পরিচালিত হয় বলে এ অর্থব্যবস্থা মহান আদর্শিক চেতনার ধারক হয়ে থাকে। আর এসব কারণেই ইসলামি অর্থব্যবসথায় সকল সম্পদ মানবকল্যাণ নিশ্চিত করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

“মানবকল্যাণে সম্পদ”- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মি. সুশীল চাকমা একটি ইসলামি রাষ্ট্রের নাগরিক। তিনি তার একটি কৃষি খামার থেকে এ বছর এক লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা দেন। তার প্রতিবেশী মিসেস আয়েশা এবছর রমযান মাসে দশ ভরি গহনার বাজার মূল্য ৪,০০,০০০/- টাকা থেকে ১০,০০০/- টাকা দুজন গরিব ও মেধাবী ছাত্রের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপের জন্য ফি বাবদ দান করেন। তিনি এতদিন একই টাকায় শাড়ি ও লুঙ্গি ক্রয় করে গরিবদের মাঝে বিতরণ করতেন।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

ব্যক্তিমালিকানায় সীমাহীন অধিকারের ভিত্তিতে যে অর্থব্যবস্থায় ব্যক্তির অর্থোপার্জন ও ব্যায়ের সুযোগ থাকে তাকে পুঁজিবাদী অর্থনীতি বলে।

উত্তর

'মানব কল্যাণে সম্পদ' বলতে ইসলামি অর্থব্যস্থার বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। ইসলামি অর্থব্যস্থা মানবকল্যাণভিত্তিক। এ অর্থব্যবস্থা ভারসাম্যপূর্ণ অর্থব্যস্থা। এখানে শোষণের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা এ “অর্থব্যবস্থায় আল্লাহকে সকল সম্পদের মালিক মনে করা হয়। সম্পদ ধনীদের হাতেও পুঞ্জিভূত হয় না। ইসলামি শরিয়ত মোতাবেক পরিচালিত হয় বলে এ অর্থব্যবস্থা মহান আদর্শিক চেতনার ধারক হয়ে থাকে। আর এসব কারণেই ইসলামি অর্থব্যবসথায় সকল সম্পদ মানবকল্যাণ নিশ্চিত করে।

উত্তর

মি. সুশীল চাকমার রাজস্বটি ফসলের রাজস্বের অন্তর্ভুক্ত। এ প্রকারের রাজস্ব উশর ও খারাজ হিসেবে পরিচিত। উশর অর্থ এক-দশমাংশ। শরিয়তের পরিভাষায়, কৃত্রিম সেচের মাধ্যমে উৎপন্ন ফসলের বিশ ভাগের এক ভাগ এবং প্রাকৃতিক প্রবাহের পানির মাধ্যমে উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে আদায় করাকে উশর বলে। অপরদিকে, অমুসলিম মালিকাধীন ও আবাদকৃত জমির উপর যে ভূমি রাজস্ব নির্ধারণ করা হয় তাকে খারাজ বলে। ভূমি অনুযায়ী খারজ সর্বনিম্ন এক-পঞ্চমাংশ এবং সর্বোচ্চ অর্ধেক আদায় করতে হয় । উদ্দীপকের মি. সুশীল চাকমা ইসলামি রাষ্ট্রের নাগরিক। তিনি তার একটি কৃষি খামার থেকে এ বছর এক লক্ষ টাকা সরকারের রাজস্ব খাতে জমা করেন। এ ধরনের রাজস্ব উশর ও খারাজের অন্তর্ভুক্ত। উশর মুসলমানদের দেওয়া ফসলের জাকাত। অন্যদিকে, খারাজ হলো অমুসলিমদের প্রদেয় ভূমি কর বা রাজস্ব। মি. সুশীল চাকমা ইসলামি রাষ্ট্রের অমুসলিম নাগরিক হওয়ায় তাকে খারাজ দিতে হয়েছে। ফসলের রাজস্ব গরিব-দুঃখীদের অভাবমোচন করে। এ প্রকারের রাজস্ব গরিব-দুঃখীদের মাঝে প্রদান করার ফলে তারা মূলধন গঠনের সুযোগ পায় এবং নতুন নতুন উৎপাদনশীল কাজে সেই অর্থ বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। ফলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয়। ধনী-গরিবের মধ্যকার বৈষম্য কমে আসে।

উত্তর

মিসেস আয়েশার দানের বিষয়টি জাকাতকে নির্দেশ করে। তার পূর্ববর্তী ও বর্তমান দানের মধ্যে আমি বর্তমান দানকে সমর্থন করি জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ, বৃদ্ধিকরণ। ব্যক্তির মালিকানাধীন সম্পদের নিসাব পূর্তির পর যেকোনো মুসলিম দরিদ্রকে শরিয়তের নির্ধারণ অনুযায়ী সেখান থেকে ধন-সম্পদ দেওয়াই জাকাত। মিসেস আয়েশার কাজে এ বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকের মিসেস আয়েশা পূর্ববর্তী সময়ে গহনার মূল্য হিসেব করে গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতেন। কিন্তু বর্তমানে তিনি দান করার ক্ষেত্রে গহনার বাজারমূল্য ৪,০০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দু'জন গরিব ও মেধাবী ছাত্রের ভর্তির জন্য দান করেন। তার শেষের দানটি জাকাতকে নির্দেশ করে । আয়েশার কাজে দেখা যায়, তিনি প্রথমে গরিবদের শাড়ি ও লুঙ্গি বিতরণ করতেন । এখানে কত টাকা কী হিসেবে দিতেন সেটি অনিশ্চিত। তাই এটি সাধারণ দান হিসেবে বিবেচিত। কিন্তু বর্তমানে যে ৪,০০,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা দু'জন মেধাবী গরিব ছাত্রের ভর্তির জন্য দান করেন । যা মূলত জাকাতকেই নির্দেশ করে। কেননা ২.৫% হারে ৪,০০,০০০ টাকায় জাকাত দান করতে ১০,০০০ টাকা। সুতরাং বলা যায়, মিসেস আয়েশার পূর্ববর্তী দান সাধারণ দান এবং বর্তমান দান জাকাতের অন্তর্ভুক্ত হওয়াই আমি তার বর্তমান দানটিকে সমর্থন করি।
HSCIslamic Studies 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।