যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
উত্তর: যাকাত ব্যবস্থা যেমন গরিবদের আর্থিক নিরাপত্তা বিধানে সহায়ক, তেমনি সামাজিক নিরাপত্তা বিধানেও অত্যন্ত কার্যকর। কথায় আছে, অভাবে স্বভাব নষ্ট। অনেক সময় অভাবের তাড়নায় মানুষ চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য হয়। নিয়মিত যাকাত প্রদান করলে সমাজের অভাবী মানুষের অভাব দূর হয়। ফলে সমাজে অভাবজনিত অপরাধ থেকে মুক্ত হয় এবং এতে ধনী দরিদ্র সকলেরই নিরাপত্তা নিশ্চিত হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
উত্তর