ইসলামি অর্থব্যবস্থার ব্যাপারে শওকত আহমেদের ধারণাটি যথার্থ।
ইসলামি অর্থনীতি বর্তমান বিশ্বে প্রচলিত পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পূর্ণ বিপরীতধর্মী, শোষণমুক্ত, জনকল্যাণকর এক আদর্শ অর্থব্যবস্থা । অর্থ সম্পদ সম্পৰ্কীয় সব ক্ষেত্রে এর আদর্শিক চেতনা রয়েছে। এ অর্থব্যবস্থা মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে।
উদ্দীপকে শওকত আহমেদ নামক এক অর্থনীতির গবেষক মনে করেন যে, ইসলামি অর্থব্যবস্থা হলো কল্যাণমুখী অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থার মূল লক্ষ্য শুধু মানুষের পার্থিব জীবনের অর্থনৈতিক সমস্যার সমাধান নয় বরং এ ব্যবস্থা মানুষের পরকালীন মুক্তিও নিশ্চিত করে। ইসলামি অর্থব্যবস্থা পুরোপুরি ইসলামি শরিয়াভিত্তিক। এ অর্থব্যবস্থায় রয়েছে সুষ্ঠু উৎপাদন ও উপার্জননীতি, ব্যয়নীতি, বণ্টননীতি ও সঞ্চয় নীতি। ইসলামি অর্থব্যবস্থা জাকাতভিত্তিক ও সুদমুক্ত অর্থনীতি। এ অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা আল্লাহর। ধনী-গরিব, নির্যাতিত, বঞ্চিত, শোষিতদের স্বার্থরক্ষায় এ অর্থব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে। তাই বলা যায় যে, ইসলামি অর্থব্যবস্থা হলো একটি সর্বজনীন ও আদর্শিক অর্থব্যবস্থা।