শেয়ারFacebookWhatsApp

শোকরের আমল বলতে কী বোঝায়?

উত্তর: শোকর জ্ঞাপনের জ্ঞান ও অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পর ব্যক্তির পক্ষ থেকে শোকর জ্ঞাপনের বাহ্যিক ও আন্তরিক প্রকাশই শোকরের আমল। এ পর্যায়ে ব্যক্তি আল্লাহর সব নিয়ামত শুধু তাঁর নির্দেশানুসারে ব্যবহার করবে এবং তাঁর নির্দেশানুসারে কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর নিয়ামত ব্যবহার হবে তাঁরই নির্দেশিত পথে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

শোকরের আমল বলতে কী বোঝায়?

উদ্দীপক

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক জনাব 'ব' একাদশ শ্রেণির ক্লাসে তাওহিদ ও আখিরাতভিত্তিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আলোচনা করেন, যা সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি ব্যাখ্যা দেন। অপরদিকে ড. 'ভ' ইসলামি রাষ্ট্রের আয়ের উৎসগুলো আলোকপাত করে বলেন, এই উৎসগুলো দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

মোহর প্রদান করা ফরজ।

উত্তর

শোকর জ্ঞাপনের জ্ঞান ও অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পর ব্যক্তির পক্ষ থেকে শোকর জ্ঞাপনের বাহ্যিক ও আন্তরিক প্রকাশই শোকরের আমল। এ পর্যায়ে ব্যক্তি আল্লাহর সব নিয়ামত শুধু তাঁর নির্দেশানুসারে ব্যবহার করবে এবং তাঁর নির্দেশানুসারে কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর নিয়ামত ব্যবহার হবে তাঁরই নির্দেশিত পথে।

উত্তর

জনাব 'ব' ইসলামি অর্থব্যবস্থার বিষয়ে আলোচনা করেন। ইসলামি শরিয়তের বিধি-বিধানের আলোকে অর্থ আয় ও ব্যয়সহ দৈনন্দিন জীবনের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে ইসলামি অর্থব্যবস্থা বলে। কুরআন ও সুন্নাহর আলোকে এ অর্থব্যবস্থা গড়ে ওঠে ও পরিচালিত হওয়ায় সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বর্ণিত শিক্ষক জনাব 'ব' একাদশ শ্রেণিতে তাওহিদ ও আখিরাতভিত্তিক অর্থব্যবস্থা তথা ইসলামি অর্থব্যবস্থা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ অর্থব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূরীকরণে ইসলামি অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা, এ অর্থব্যবস্থা জাকাতভিত্তিক। জাকাতলব্ধ অর্থ সুনির্দিষ্ট খাতে ব্যয় করাতে সমাজ থেকে বৈষম্য ও দরিদ্রতা দূর করতে অগ্রগণ্য ভূমিকা পালন করে।

উত্তর

'ভ' এর বক্তব্যের সাথে আমি একমত। ইসলামি রাষ্ট্রে জাকাত, খারাজ, উশর ইত্যাদি আয়ের উৎসগুলো দারিদ্র্য বিমোচনের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকাতলব্ধ সম্পদ পরিকল্পিত উপায়ে সংগ্রহ ও ব্যয় করা হলে সমাজে অভাব-অনটন থাকবে না। জাকাত, খারাজ, উশর ইত্যাদি আয়ের উৎসগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, অভাব দূর করে। অভাবী, বেকার লোকদের হারাম উপার্জন এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কবল থেকে সমাজকে নিরাপত্তা দেয়। উদ্দীপকে বর্ণিত জনাব ড. 'ভ' ইসলামি রাষ্ট্রের আয়ের উৎসগুলো দারিদ্র্য বিমোচনের সাথে সাথে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে অভিমত ব্যক্ত করেন। কেননা, অর্থাভাবে বাধ্য হয়ে মানুষ অন্যায়, চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মতো জঘন্য কাজে লিপ্ত হয় । হারাম উপার্জনে আত্মনিয়োগ করে । ফলে সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় । এক্ষেত্রে ইসলামি আয়ের উৎসগুলো সমাজকে নিরাপত্তা দেয়। ইসলামি রাষ্ট্র একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কোনো রাষ্ট্রই অর্থ-সম্পদ ছাড়া চলতে পারে না। ইসলামি রাষ্ট্রও জনকল্যাণ, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, প্রতিরক্ষা, প্রশাসনিক ব্যয় ইত্যাদি খাতে অনেক ব্যয় করে থাকে। তাই ইসলামি রাষ্ট্র জাকাত, উশর, খারাজ, সাদাকাত, খুমুস, জিযিয়া, গনিমত ইত্যাদি আয়ের উৎস থেকে এসবের অর্থসংস্থানের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।